ভেন্টিলেশনে স্পিকার হাফিজ উদ্দিনের স্ত্রী, অবস্থা সংকটাপন্ন

জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন (বীর বিক্রম)-এর স্ত্রী মিসেস দিলারা হাফিজ সংকটাপন্ন অবস্থায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে এই হাসপাতালে ভেন্টিলেশনে আছেন তিনি। শুক্রবার (২৭ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, মিসেস দিলারা হাফিজের শারীরিক অবস্থা অত্যন্ত গুরুতর এবং চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। শনিবার (২৮ মার্চ) সকালে মেডিকেল বোর্ডের বৈঠকে তার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানানো হবে। এদিকে একই হাসপাতালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসও চিকিৎসাধীন রয়েছেন। তিনি বর্তমানে সিসিইউতে থাকলেও আগের তুলনায় অনেকটাই সুস্থ আছেন।  চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, আগামী কয়েক দিনের মধ্যেই তাকে কেবিনে স্থানান্তর করা হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তার পরিবারের সদস্যরা। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন মিসেস দিলারা হাফিজ। তবে শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি না হওয়ায় পবিত্র ঈদুল ফিতরের দিন (২১ মার্চ) দুপুরে এয়ার অ্যাম

ভেন্টিলেশনে স্পিকার হাফিজ উদ্দিনের স্ত্রী, অবস্থা সংকটাপন্ন

জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন (বীর বিক্রম)-এর স্ত্রী মিসেস দিলারা হাফিজ সংকটাপন্ন অবস্থায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে এই হাসপাতালে ভেন্টিলেশনে আছেন তিনি।

শুক্রবার (২৭ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, মিসেস দিলারা হাফিজের শারীরিক অবস্থা অত্যন্ত গুরুতর এবং চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। শনিবার (২৮ মার্চ) সকালে মেডিকেল বোর্ডের বৈঠকে তার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

এদিকে একই হাসপাতালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসও চিকিৎসাধীন রয়েছেন। তিনি বর্তমানে সিসিইউতে থাকলেও আগের তুলনায় অনেকটাই সুস্থ আছেন। 

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, আগামী কয়েক দিনের মধ্যেই তাকে কেবিনে স্থানান্তর করা হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তার পরিবারের সদস্যরা।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন মিসেস দিলারা হাফিজ। তবে শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি না হওয়ায় পবিত্র ঈদুল ফিতরের দিন (২১ মার্চ) দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow