ভেসে চলা কচুরিপানা
আমার নিজের কোনো ঠিকানা নেইভাসমান কচুরিপানার মতন ভেসে চলেছি বছরের পর বছর,একবার এ ঘাটে ভিড়ি তো পরক্ষণেই অন্য কোনো ঘাটে।ভেসে চলেছি অবিরামএক অনিশ্চিত জীবন...নেই কোনো ভবিষ্যৎ, নেই কোনো ঠাঁই, নেই কোনো নিজস্ব আশ্রয় আমার হৃদয়ের দামএকটা বেওয়ারিশ লাশের সমান!জীবনেরই বা দাম কইএক আনা বা তার চাইতেও বেশি কমবা একেবারেই মূল্যহীন।অবজ্ঞা, কথার ছুরি, ব্যথার বর্ণনা মুখাবয়বের আড়ালে লুকোনোর জন্য দম লাগেআবার ভাবি, এগুলো দেখবার জন্য কেইবা আছে,এ জীবনে আর আশ্রয় মিলবার নয়আজীবন ঠিকানাহীন অনিশ্চিতভেসে চলেছি অবিরাম অন্তহীন,ভেসে চলেছি কচুরিপানার মতনএ ঘাট থেকে অন্য ঘাটে... এসইউ
আমার নিজের কোনো ঠিকানা নেই
ভাসমান কচুরিপানার মতন ভেসে চলেছি বছরের পর বছর,
একবার এ ঘাটে ভিড়ি তো পরক্ষণেই অন্য কোনো ঘাটে।
ভেসে চলেছি অবিরাম
এক অনিশ্চিত জীবন...
নেই কোনো ভবিষ্যৎ, নেই কোনো ঠাঁই, নেই কোনো নিজস্ব আশ্রয়
আমার হৃদয়ের দাম
একটা বেওয়ারিশ লাশের সমান!
জীবনেরই বা দাম কই
এক আনা বা তার চাইতেও বেশি কম
বা একেবারেই মূল্যহীন।
অবজ্ঞা, কথার ছুরি, ব্যথার বর্ণনা
মুখাবয়বের আড়ালে লুকোনোর জন্য দম লাগে
আবার ভাবি, এগুলো দেখবার জন্য কেইবা আছে,
এ জীবনে আর আশ্রয় মিলবার নয়
আজীবন ঠিকানাহীন অনিশ্চিত
ভেসে চলেছি অবিরাম অন্তহীন,
ভেসে চলেছি কচুরিপানার মতন
এ ঘাট থেকে অন্য ঘাটে...
এসইউ
What's Your Reaction?