ভোটকেন্দ্রে জন্ম শিশু খালেদা জিয়া, উপহার নিয়ে গেলেন জেলা প্রশাসন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ভোট দিতে গিয়ে এক নারী কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। পরিবারের রাজনৈতিক ভালোবাসার কারণে নবজাতকের নাম রাখা হয়েছে বেগম খালেদা জিয়া, ডাকনাম রাখা হয়েছে ‘ত্রয়ী’। গত ১২ ফেব্রুয়ারি উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বেংনাই গ্রামের বাসিন্দা শরিফুল ইসলামের স্ত্রী আম্বিয়া বেগম ৬৬নং বেংনাই সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিতে যান। ভোটের লাইনে দাঁড়ানোর সময় তার প্রসব বেদনা শুরু হলে উপস্থিত নারীরা তাকে ভোটকেন্দ্রের একটি কক্ষে নিয়ে যান। সেখানেই তিনি একটি কন্যাসন্তানের জন্ম দেন। পরিবারের সদস্যরা জানান, তারা দীর্ঘদিন ধরে বিএনপির সমর্থক এবং তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার প্রতি ভালোবাসা থেকে শিশুটির নাম বেগম খালেদা জিয়া রাখা হয়েছে। মা আম্বিয়া বেগম বলেন, “ভোট দিতে গিয়েছিলাম। হঠাৎ প্রসব বেদনা ওঠলে অন্য নারীরা সহযোগিতা করেন। আমরা খালেদা জিয়াকে ভালোবাসি, তাই মেয়ের নাম তার নামে রেখেছি।” ঘটনাটি জানার পর সিরাজগঞ্জ জেলা প্রশাসন পরিবারটির পাশে দাঁড়িয়েছে। রোববার বিকেল সাড়ে ৪টার দিকে জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের নেতৃত্বে একটি দল নবজাতকের বাড়িতে যান। এ সম

ভোটকেন্দ্রে জন্ম শিশু খালেদা জিয়া, উপহার নিয়ে গেলেন জেলা প্রশাসন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ভোট দিতে গিয়ে এক নারী কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। পরিবারের রাজনৈতিক ভালোবাসার কারণে নবজাতকের নাম রাখা হয়েছে বেগম খালেদা জিয়া, ডাকনাম রাখা হয়েছে ‘ত্রয়ী’।

গত ১২ ফেব্রুয়ারি উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বেংনাই গ্রামের বাসিন্দা শরিফুল ইসলামের স্ত্রী আম্বিয়া বেগম ৬৬নং বেংনাই সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিতে যান। ভোটের লাইনে দাঁড়ানোর সময় তার প্রসব বেদনা শুরু হলে উপস্থিত নারীরা তাকে ভোটকেন্দ্রের একটি কক্ষে নিয়ে যান। সেখানেই তিনি একটি কন্যাসন্তানের জন্ম দেন।

পরিবারের সদস্যরা জানান, তারা দীর্ঘদিন ধরে বিএনপির সমর্থক এবং তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার প্রতি ভালোবাসা থেকে শিশুটির নাম বেগম খালেদা জিয়া রাখা হয়েছে। মা আম্বিয়া বেগম বলেন, “ভোট দিতে গিয়েছিলাম। হঠাৎ প্রসব বেদনা ওঠলে অন্য নারীরা সহযোগিতা করেন। আমরা খালেদা জিয়াকে ভালোবাসি, তাই মেয়ের নাম তার নামে রেখেছি।”

ঘটনাটি জানার পর সিরাজগঞ্জ জেলা প্রশাসন পরিবারটির পাশে দাঁড়িয়েছে। রোববার বিকেল সাড়ে ৪টার দিকে জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের নেতৃত্বে একটি দল নবজাতকের বাড়িতে যান। এ সময় তারা শিশুটির জন্য পোশাক, পুষ্টিকর খাবার ও নগদ অর্থ উপহার দেন এবং পরিবারকে ফুলেল শুভেচ্ছা জানান।

জেলা প্রশাসক বলেন, সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা সম্ভব হয়েছে বলেই একজন গর্ভবতী নারী ভোট দিতে কেন্দ্রে যেতে পেরেছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে নবজাতকের জন্মনিবন্ধন সম্পন্ন করা হয়েছে এবং তার ডাকনাম ‘ত্রয়ী’ রাখা হয়েছে। তিনি আরও জানান, ভবিষ্যতেও জেলা প্রশাসন শিশুটি ও তার পরিবারের পাশে থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow