ভোটপূর্ব রাতে রেজাল্ট শিটে সই নিলেন প্রিজাইডিং অফিসার
বরগুনা পৌরসভার একটি ভোটকেন্দ্রে ভোটপূর্ব গভীর রাতে রেজাল্ট শিটে প্রার্থীর এজেন্টদের স্বাক্ষর নিয়েছেন প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পাওয়া একটি মাদ্রাসার অধ্যক্ষ। এসময় বিষয়টি বুঝতে পেরে প্রার্থীর এজেন্টরা প্রতিবাদ জানালে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট রেজাল্ট শিটটি ছিঁড়ে ফেলেন ওই কর্মকর্তা। অভিযুক্ত প্রিজাইডিং অফিসার গুদিঘাটা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইলিয়াস হোসাইন। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে বরগুনা পৌর শহরের কড়ইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এই জালিয়াতি চেষ্টার ঘটনা ধরা পড়ে।
What's Your Reaction?
