ভোটারদের যে বার্তা দিলেন মিজানুর রহমান আজহারি
ভোট দেওয়ার পর ভোটারদের একটি ভারসাম্যপূর্ণ ও জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণে নিজের প্রতিনিধিত্ব নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ইসলামিক স্কলার ও আলোচক ড. মিজানুর রহমান আজহারি। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানান। আজহারি স্ট্যাটাসে লিখেছেন, আমি ভোট দিয়েছি। আপনারাও ভোট দিন। নিজের প্রতিনিধিত্ব নিশ্চিত করুন। তিনি আরও বলেন, গণভোটের বেশিরভাগ বিষয় ইতিবাচক এবং বাংলাদেশের ভবিষ্যতের জন্য ‘হ্যাঁ’ দেওয়া সবচেয়ে ভালো বিকল্প। রাষ্ট্র কাঠামোর সংস্কার ও ক্ষমতার কেন্দ্রীভূতকরণ রোধ করতে চাইলে ভোট দেওয়া অপরিহার্য। এছাড়া তিনি আশ্বাস দিয়েছেন, ভবিষ্যতে কোনো ধরনের মূল্যবোধবিরোধী আইন প্রণয়নের চেষ্টা হলে দেশের ধর্মপ্রাণ জনগণ সেটিকে রুখে দেবে। ড. আজহারি দেশবাসীর কাছে শান্তিপূর্ণ ও সচেতনভাবে ভোট দেয়ার আহ্বান জানিয়ে বলেছেন, আপনার ভোটের মাধ্যমে নিজের অধিকার প্রয়োগ করুন এবং দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিন।
ভোট দেওয়ার পর ভোটারদের একটি ভারসাম্যপূর্ণ ও জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণে নিজের প্রতিনিধিত্ব নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ইসলামিক স্কলার ও আলোচক ড. মিজানুর রহমান আজহারি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানান।
আজহারি স্ট্যাটাসে লিখেছেন, আমি ভোট দিয়েছি। আপনারাও ভোট দিন। নিজের প্রতিনিধিত্ব নিশ্চিত করুন।
তিনি আরও বলেন, গণভোটের বেশিরভাগ বিষয় ইতিবাচক এবং বাংলাদেশের ভবিষ্যতের জন্য ‘হ্যাঁ’ দেওয়া সবচেয়ে ভালো বিকল্প। রাষ্ট্র কাঠামোর সংস্কার ও ক্ষমতার কেন্দ্রীভূতকরণ রোধ করতে চাইলে ভোট দেওয়া অপরিহার্য। এছাড়া তিনি আশ্বাস দিয়েছেন, ভবিষ্যতে কোনো ধরনের মূল্যবোধবিরোধী আইন প্রণয়নের চেষ্টা হলে দেশের ধর্মপ্রাণ জনগণ সেটিকে রুখে দেবে।
ড. আজহারি দেশবাসীর কাছে শান্তিপূর্ণ ও সচেতনভাবে ভোট দেয়ার আহ্বান জানিয়ে বলেছেন, আপনার ভোটের মাধ্যমে নিজের অধিকার প্রয়োগ করুন এবং দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিন।
What's Your Reaction?