ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগে সেনাবাহিনীর হাতে বিএনপি নেতা আটক
নেত্রকোনা-৫ আসনের পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়নে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগে সেনাবাহিনীর হাতে আটক হয়েছেন বিএনপি সভাপতি মোঃ সোলায়মান হোসেন (৫৬)। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১ ঘটিকায় জারিয়া এলাকায় তাকে আটক করে সেনাবাহিনী। পূর্বধলা উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোঃ আনিছুর রহমান খান আটকের বিষয়টি নিশ্চিত করেন। আটককৃত সোলায়মান হোসেন উপজেলার জারিয়া ইউনিয়নের নলুয়াপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ওই ইউনিয়নের বিএনপির সভাপতি পদে দায়িত্ব পালন করছেন। নেত্রকোনা ৫টি আসনের ৬৭৬টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে যথাসময়ে। বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বৃদ্ধি পেয়েছে। জেলায় মোট ভোটার রয়েছেন ২০ লাখ ৪৪ হাজার ৭৩১ জন। এর মধ্যে ১০ লাখ ৩৭ হাজার ২২২ জন পুরুষ ভোটার, ১০ লাখ ৭ হাজার ৪৬৯ জন নারী ভোটার ও ৪০ জন তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার রয়েছেন। ৬৭৬ টি ভোট কেন্দ্রের ৩ হাজার ৮'শত ৪৩টি ভোটকক্ষে ভোট গ্রহণ চলছে।
নেত্রকোনা-৫ আসনের পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়নে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগে সেনাবাহিনীর হাতে আটক হয়েছেন বিএনপি সভাপতি মোঃ সোলায়মান হোসেন (৫৬)।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১ ঘটিকায় জারিয়া এলাকায় তাকে আটক করে সেনাবাহিনী।
পূর্বধলা উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোঃ আনিছুর রহমান খান আটকের বিষয়টি নিশ্চিত করেন।
আটককৃত সোলায়মান হোসেন উপজেলার জারিয়া ইউনিয়নের নলুয়াপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ওই ইউনিয়নের বিএনপির সভাপতি পদে দায়িত্ব পালন করছেন।
নেত্রকোনা ৫টি আসনের ৬৭৬টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে যথাসময়ে। বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বৃদ্ধি পেয়েছে।
জেলায় মোট ভোটার রয়েছেন ২০ লাখ ৪৪ হাজার ৭৩১ জন। এর মধ্যে ১০ লাখ ৩৭ হাজার ২২২ জন পুরুষ ভোটার, ১০ লাখ ৭ হাজার ৪৬৯ জন নারী ভোটার ও ৪০ জন তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার রয়েছেন। ৬৭৬ টি ভোট কেন্দ্রের ৩ হাজার ৮'শত ৪৩টি ভোটকক্ষে ভোট গ্রহণ চলছে।
What's Your Reaction?