ভোটের আগের রাতে আবরার ফাহাদের ভাইয়ের আবেগঘন স্ট্যাটাস

রাত পোহালেই ভোটগ্রহণ শুরু হবে। সারা দেশে বইছে ভোট উৎসবের আবহ। এমন সময় আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাইয়াজ। তিনি ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে হত্যাকাণ্ডের শিকার আবরার ফাহাদের ছোট ভাই। বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিনি ফেসবুকে নিজের আইডিতে স্ট্যাটাসটি দেন। স্ট্যাটাসে তিনি বলেন, ‘আগামীকাল ভাইয়ার আমাদের ছেড়ে যাওয়ার পরে ৭ম জন্মদিন। আবার, শহীদ ওসমান হাদীকে গুলি করারও দুই মাস। প্রায় ১৭ বছর পর নির্বাচন হতে যাচ্ছে কাল।’ তিনি আরও বলেন, ‘আমাদের উচিত ভোট দেওয়ার আগে ফেলে আসা পেছনের দিনগুলো একটু স্মরণ করা, ঠিক কোন জাহেলিয়াত থেকে আমরা মুক্তি পেয়েছি ভেবে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা।’ ২০১৯ সালের ৬ই অক্টোবর দিবাগত রাতে বুয়েটের শেরেবাংলা হলে ছাত্রলীগের একদল নেতা-কর্মীর নির্যাতনে নিহত হন আবরার ফাহাদ। বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন নিহত আবরার। এরপর তিনি স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনের প্রতীকে পরিণত হন। জুলাই গণঅভ্যুত্থানেও আবরার ফাহাদ ছিলেন আন্দোলনকারীদের অনুপ্রেরণা। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow