‘ভোট দিয়ে ঈদ ঈদ লাগছে, বাসায় পোলাউ-কোরমা রানমু’

১৭ বছর পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনে ভোট দিতে এসে নিজের আনন্দ প্রকাশ করেছেন হবিরুন্নেছা। তিনি বলেন, ১৭ বছর পর ভোট দিয়েছি। ঈদ ঈদ লাগছে। সবাইকে ঈদ মোবারক। বাসায় গিয়ে কোরমা-পোলাউ রানমু। সবার দাওয়াত।  এদিকে এবারই প্রথম ভোটার অ্যাডভোকেট মাসুমা আক্তার বলেন, আমাদের ত্যাগের বহিঃপ্রকাশ এটাই চেয়েছি। প্রথম ভোটার হিসেবে কেন্দ্রের পরিবেশ খুব ভালো লেগেছে। ভোটগ্রহণ সুন্দরভাবে শুরু হয়েছে। আশা করি শেষ পর্যন্ত এমন থাকবে। তিনি জানান, গণভোটে ‘হ্যাঁ’ দিয়েছেন এবং পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। তার কাছে প্রত্যাশা থাকবে সুন্দর নগরী গড়ার। একই কেন্দ্রে প্রথমবার ভোট দিয়েছেন রাবেয়া আক্তার ও সাবিনা আক্তার। তারা বলেন, ভাবছিলাম ধাক্কাধাক্কি হবে, কিন্তু তা হয়নি। সুন্দরভাবে ভোট প্রদান করেছি। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮ টায় রাজধানীর ঢাকা ৬ আসনের টিকাটুলির কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভোট দেন এ ভোটার। ঢাকা-৬ আসনটি দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩৪, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫ ও ৪৬ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯২ হাজার ২৮৩ জন, এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার

‘ভোট দিয়ে ঈদ ঈদ লাগছে, বাসায় পোলাউ-কোরমা রানমু’

১৭ বছর পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনে ভোট দিতে এসে নিজের আনন্দ প্রকাশ করেছেন হবিরুন্নেছা। তিনি বলেন, ১৭ বছর পর ভোট দিয়েছি। ঈদ ঈদ লাগছে। সবাইকে ঈদ মোবারক। বাসায় গিয়ে কোরমা-পোলাউ রানমু। সবার দাওয়াত। 

এদিকে এবারই প্রথম ভোটার অ্যাডভোকেট মাসুমা আক্তার বলেন, আমাদের ত্যাগের বহিঃপ্রকাশ এটাই চেয়েছি। প্রথম ভোটার হিসেবে কেন্দ্রের পরিবেশ খুব ভালো লেগেছে। ভোটগ্রহণ সুন্দরভাবে শুরু হয়েছে। আশা করি শেষ পর্যন্ত এমন থাকবে।

তিনি জানান, গণভোটে ‘হ্যাঁ’ দিয়েছেন এবং পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। তার কাছে প্রত্যাশা থাকবে সুন্দর নগরী গড়ার।

একই কেন্দ্রে প্রথমবার ভোট দিয়েছেন রাবেয়া আক্তার ও সাবিনা আক্তার। তারা বলেন, ভাবছিলাম ধাক্কাধাক্কি হবে, কিন্তু তা হয়নি। সুন্দরভাবে ভোট প্রদান করেছি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮ টায় রাজধানীর ঢাকা ৬ আসনের টিকাটুলির কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভোট দেন এ ভোটার।

ঢাকা-৬ আসনটি দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩৪, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫ ও ৪৬ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯২ হাজার ২৮৩ জন, এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৫১৯ জন, নারী ভোটার ১ লাখ ৩৯ হাজার ৭৬১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৩ জন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতিকে লড়ছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। জামায়াত জোট মনোনীত দাঁড়িপাল্লা প্রতিকে লড়ছেন মো. আব্দুল মান্নান। এছাড়া লাঙ্গল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় পার্টির আমির উদ্দিন আহমেদ (ডালু), মাছ প্রতীকে গণফ্রন্টের আহম্মেদ আলী শেখ, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. আকতার হোসেন, বাংলাদেশ কংগ্রেসের মো. ইউনুস আলী আকন্দ ও গণঅধিকার পরিষদ-জিওপির মো. ফখরুল ইসলাম।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow