‘জুনের মধ্যে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ শেষ করতে চায় যুক্তরাষ্ট্র’

যুক্তরাষ্ট্র জুনের মধ্যে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধ শেষ করতে চায় এবং আগামী সপ্তাহে উভয় পক্ষের মধ্যে আলোচনা আয়োজনের প্রস্তাব দিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এমন মন্তব্য করেছেন। খবর এএফপির। জেলেনস্কি বলেন, যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো প্রস্তাব করেছে যে, ইউক্রেন ও রাশিয়ার আলোচক দল এক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রে, সম্ভবত মিয়ামিতে মিলিত হবে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র বলেছে যে, তারা জুনের মধ্যে সবকিছু করতে চায়। প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, কিয়েভ যদি সম্পৃক্ত না থাকে, তাহলে ইউক্রেন রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো চুক্তি মেনে নেবে না। তিনি বলেন, আমাদের ছাড়া আমাদের সম্পর্কে পক্ষগুলোর মধ্যে এমন সম্ভাব্য চুক্তিও ইউক্রেন সমর্থন করবে না। এদিকে গত বুধবার (৪ ফেব্রুয়ারি) দীর্ঘ চার বছরের রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে দ্বিতীয় দফা ত্রিদেশীয় আলোচনা হয়েছে। এ বৈঠকের নেতৃত্ব দিয়েছেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জেয়ার্ড কুশনার। ওই বৈঠকে গুরুত্বপূর্ণ বন্দি বিনিময়ের বিষয়ে একমত হয়েছ

‘জুনের মধ্যে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ শেষ করতে চায় যুক্তরাষ্ট্র’

যুক্তরাষ্ট্র জুনের মধ্যে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধ শেষ করতে চায় এবং আগামী সপ্তাহে উভয় পক্ষের মধ্যে আলোচনা আয়োজনের প্রস্তাব দিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এমন মন্তব্য করেছেন। খবর এএফপির।

জেলেনস্কি বলেন, যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো প্রস্তাব করেছে যে, ইউক্রেন ও রাশিয়ার আলোচক দল এক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রে, সম্ভবত মিয়ামিতে মিলিত হবে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র বলেছে যে, তারা জুনের মধ্যে সবকিছু করতে চায়। প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, কিয়েভ যদি সম্পৃক্ত না থাকে, তাহলে ইউক্রেন রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো চুক্তি মেনে নেবে না। তিনি বলেন, আমাদের ছাড়া আমাদের সম্পর্কে পক্ষগুলোর মধ্যে এমন সম্ভাব্য চুক্তিও ইউক্রেন সমর্থন করবে না।

এদিকে গত বুধবার (৪ ফেব্রুয়ারি) দীর্ঘ চার বছরের রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে দ্বিতীয় দফা ত্রিদেশীয় আলোচনা হয়েছে। এ বৈঠকের নেতৃত্ব দিয়েছেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জেয়ার্ড কুশনার।

ওই বৈঠকে গুরুত্বপূর্ণ বন্দি বিনিময়ের বিষয়ে একমত হয়েছে যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও রাশিয়া। এতে ৩১৪ জন যুদ্ধবন্দি বিনিময়ে সম্মত হয়েছে।

মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, গত পাঁচ মাসের মধ্যে এটিই প্রথম এমন বন্দি বিনিময়ের চুক্তি।

স্টিভ উইটকফ বলেন, বিস্তারিত ও ফলপ্রসূ শান্তি আলোচনার মাধ্যমে এই ফলাফল এসেছে। যদিও এখনো অনেক কাজ বাকি রয়েছে, তবু এ ধরনের পদক্ষেপ প্রমাণ করে যে ধারাবাহিক কূটনৈতিক সম্পৃক্ততা বাস্তব ফল দিচ্ছে এবং ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানোর প্রচেষ্টাকে এগিয়ে নিচ্ছে।

টিটিএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow