ভোট প্রভাবিত করে কাউকে জয়ী হতে দেব না : সারজিস

ভোটে প্রভাবিত করে কাউকে জয়ী হতে দেব না বলে হুঁশিয়ারি দিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনের আলোচিত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার তোড়িয়া ইউনিয়নের বামনকুমার রাখালদেবী হাট আদর্শ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে তিনি ভোট দেন। এসময় তার সঙ্গে ভোট দেন বাবা আক্তারুজ্জামান এবং ভাই শাহাদাত হোসেন সাকিব। তারা একসঙ্গে কেন্দ্র প্রাঙ্গণে আসেন এবং কিছু সময় অবস্থান করেন। সকাল থেকেই কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সারজিস আলম কেন্দ্রের বাইরে সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নির্ধারিত লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন। পরে তিনি কেন্দ্রে প্রবেশ করে ভোট দেন। ভোট প্রদান শেষে সাংবাদিকদের সারজিস বলেন, উৎসব মুখর পরিবেশে আমি আমার ভোট ১১ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রতীক শাপলা কলিতে দিয়েছি এবং গণভোটে আমি ’হ্যাঁ’ ভোট দিয়েছি। আমরা নতুন গণতন্ত্রের আশায় আজকে যে ভোট দিলাম- আশাকরি শেষ পর্যন্ত একটি সুষ্ঠ নির্বাচন আমরা পাবো। জনগণের ভোটের উপরে, মতামতের উপরে আমরা যেন আস্থাটুকু রাখি। প্রত্যেকটা

ভোট প্রভাবিত করে কাউকে জয়ী হতে দেব না : সারজিস

ভোটে প্রভাবিত করে কাউকে জয়ী হতে দেব না বলে হুঁশিয়ারি দিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনের আলোচিত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার তোড়িয়া ইউনিয়নের বামনকুমার রাখালদেবী হাট আদর্শ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে তিনি ভোট দেন। এসময় তার সঙ্গে ভোট দেন বাবা আক্তারুজ্জামান এবং ভাই শাহাদাত হোসেন সাকিব। তারা একসঙ্গে কেন্দ্র প্রাঙ্গণে আসেন এবং কিছু সময় অবস্থান করেন।

সকাল থেকেই কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সারজিস আলম কেন্দ্রের বাইরে সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নির্ধারিত লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন। পরে তিনি কেন্দ্রে প্রবেশ করে ভোট দেন।

ভোট প্রদান শেষে সাংবাদিকদের সারজিস বলেন, উৎসব মুখর পরিবেশে আমি আমার ভোট ১১ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রতীক শাপলা কলিতে দিয়েছি এবং গণভোটে আমি ’হ্যাঁ’ ভোট দিয়েছি। আমরা নতুন গণতন্ত্রের আশায় আজকে যে ভোট দিলাম- আশাকরি শেষ পর্যন্ত একটি সুষ্ঠ নির্বাচন আমরা পাবো। জনগণের ভোটের উপরে, মতামতের উপরে আমরা যেন আস্থাটুকু রাখি। প্রত্যেকটা ভোট সেন্টারে যেন সুষ্ঠু, স্বচ্ছ এবং নিরপেক্ষ একটা পরিবেশ বজায় থাকে এবং এখানে ভোট গ্রহণের সাথে যারা সম্পৃক্ত- প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার, রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সদস্যরা আমরা সবার কাছে তাদের সর্বোচ্চ পেশাদার আচরণ প্রত্যাশা করি।

তিনি বলেন, আমরা সকল রাজনৈতিক দল এই জায়গায় যদি আমাদের ওইটুকু ন্যূনতম উদার মানসিকতা দেখাতে পারি তাহলে একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব। এখানে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে- রাজনৈতিক দল যারা আছে, তাদের নেতাকর্মীরা যারা আছে তাদের সহনশীল আচরণ।

সারজিস অভিযোগ করে বলেন, আমরা বিগত কয়েক দিন ধরে এই পঞ্চগড়-১ আসনে বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় ভোটারদেরকে বাধা দিতে দেখেছি, হুমকি দিতে দেখেছি, ভয়ভীতির পরিবেশ তৈরি করতে দেখেছি। আমরা প্রত্যাশা করবো যে অন্তত আজকে নির্বাচনের দিনে এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত আচরণ হবে না।

তিনি বলেন, আমরা কারো বিরুদ্ধে অভিযোগ করার জন্য আমরা এই নির্বাচনের দিনে আসি নাই। আমরা চাই যেন আমাদের কারো বিরুদ্ধে অভিযোগ না করতে হয়, সেই পরিবেশটা যেন সবাই বজায় রাখে। আমরা স্পষ্ট করে শুধু একটা জিনিস বলে দিচ্ছি যদি প্রশাসন এবং সকলে মিলে একটি সুষ্ঠু ভোট নির্বাচন সুষ্ঠু ভোট আমাদের উপহার দিতে পারে আমাদের জায়গা থেকে বিন্দুমাত্র কোনো অভিযোগ থাকবে না। কিন্তু এই জায়গায় আমরা যদি কোনো ধরনের পেশিশক্তির প্রয়োগ দেখি, কোনো ধরনের ভোটকেন্দ্রে বাধা দেওয়ার আমরা অভিযোগ শুনি, আমরা যদি আমাদের জায়গা থেকে ভোট গণনা কিংবা সামগ্রিকভাবে ফলাফল দেওয়া পর্যন্ত কোনো ধরনের প্রভাবিত করার কোনো অপচেষ্টা দেখি আমরা প্রশাসনকে বলবো- প্রথমত আমরা তাদের উপর আস্থা রাখবো যে তারা এটাকে রুখে দিবে। তারা যদি তাদের জায়গায় এটাতে ব্যর্থ হয় আমরা স্পষ্ট করে বলছি কাউকে বিন্দুমাত্র ভোটে প্রভাবিত করে আমরা আমাদের জায়গা থেকে এই নির্বাচনে কাউকে জয়ী হতে দিব না।

কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুল্লাহ জানান, সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৫ হাজার ৯৬৯ জন। এর মধ্যে পুরুষ ৩ হাজার ৪১ জন এবং নারী ভোটার দুই হাজার ৯২৮ জন।

পঞ্চগড়-১ আসনে সারজিস আলমের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরও ৬ জন। এর মধ্যে তার লড়াই হবে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমিরের সঙ্গে। নওশাদ জমির বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক এবং সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ছেলে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, দুইটি আসন নিয়ে গঠিত পঞ্চগড় জেলা। এ জেলায় মোট ২৮৬টি কেন্দ্রে ভোট গ্রহণ হচ্ছে। এর মধ্যে ২৯ টি কেন্দ্রকে বিশেষ গুরুত্বপূর্ণ ও ২৫৭ টি গুরুত্বপূর্ণ বলে চিহ্নিত করা হয়েছে।

পঞ্চগড়-১ আসনে মোট ভোটার ৪ লাখ ৫৮ হাজার ৮০৭ জন। আসনটিতে ভোট কেন্দ্র রয়েছে ১৫৫টি। পঞ্চগড়-২ আসনে মোট ভোটার ৪ লাখ ১৪ হাজার ৩৫৬ জন। এ আসনে মোট ভোট কেন্দ্র ১৩১টি।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান জানিয়েছেন, নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করতে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন আছে। এছাড়া যে কোন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় জেলায় ২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৫ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ৮০০ জন সেনা সদস্য, ৮৫০ জন বিজিবি সদস্য এবং পুলিশ ১২০০ জন, আনসার ব্যাটালিয়ন ৭৮ জন ও আনসার সদস্য প্রতি কেন্দ্রে ১৩ জন করে ৩ হাজার ৭৩১ জন মোতায়েন রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow