ভোর রাতে জনতার প্রতিরোধ, মাটি কাটার মেশিন জব্দ

ঢাকার ধামরাই উপজেলার নান্নার ইউনিয়নের চাউনা গ্রামে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার সময় দুটি ভেকুর (মাটি কাটার যন্ত্র) জব্দ করেছে উপজেলা প্রশাসন।  মঙ্গলবার (৩ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে এলাকাবাসী ভেকুর দুটি আটকে রাখেন। স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে চাউনা এলাকায় শেষ রাতে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটা হচ্ছিল। এ সময় স্থানীয় জনতা ঐক্যবদ্ধ হয়ে মাটি কাটার যন্ত্র দুটিকে আটকে রেখে করে প্রশাসনকে অবহিত করা হয়। খবর পেয়ে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার খান মো. সালমান হাবীব ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার সত্যতা পেয়ে ভেকুর দুটি জব্দ করার নির্দেশ দেন। উপজেলা নির্বাহী অফিসার খান মো. সালমান হাবীব বলেন, ফসলি জমির মাটি রক্ষায় উপজেলা প্রশাসন 'জিরো টলারেন্স' নীতি গ্রহণ করেছে। কৃষিজমি ধ্বংস করে কোনোভাবেই অবৈধভাবে মাটি ব্যবসা চলতে দেওয়া হবে না। এই অপতৎপরতা বন্ধে অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা চলবে।

ভোর রাতে জনতার প্রতিরোধ, মাটি কাটার মেশিন জব্দ

ঢাকার ধামরাই উপজেলার নান্নার ইউনিয়নের চাউনা গ্রামে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার সময় দুটি ভেকুর (মাটি কাটার যন্ত্র) জব্দ করেছে উপজেলা প্রশাসন। 

মঙ্গলবার (৩ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে এলাকাবাসী ভেকুর দুটি আটকে রাখেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে চাউনা এলাকায় শেষ রাতে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটা হচ্ছিল। এ সময় স্থানীয় জনতা ঐক্যবদ্ধ হয়ে মাটি কাটার যন্ত্র দুটিকে আটকে রেখে করে প্রশাসনকে অবহিত করা হয়।

খবর পেয়ে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার খান মো. সালমান হাবীব ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার সত্যতা পেয়ে ভেকুর দুটি জব্দ করার নির্দেশ দেন।


উপজেলা নির্বাহী অফিসার খান মো. সালমান হাবীব বলেন, ফসলি জমির মাটি রক্ষায় উপজেলা প্রশাসন 'জিরো টলারেন্স' নীতি গ্রহণ করেছে। কৃষিজমি ধ্বংস করে কোনোভাবেই অবৈধভাবে মাটি ব্যবসা চলতে দেওয়া হবে না। এই অপতৎপরতা বন্ধে অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা চলবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow