ভোলায় পিকআপ-অটোরিকশা সংঘর্ষে আহত ৬

ভোলার লালমোহন পৌরশহরে গ্যাস সিলিন্ডারবাহী পিকআপ ও যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ অন্তত ৬ জন আহত হয়েছেন। সোমবার (২৭ এপ্রিল) বিকেলে লালমোহন উপজেলা গেট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, বদরপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জান্টু পরান (৫৫), বশির আহমেদ (৪৫), কাশেম (৪০), মো. শহিদ (৪০), রাসেল (৩০) ও শরীফ (২০)। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেলে লালমোহন বাজার থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা উপজেলা গেট এলাকার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি গ্যাস সিলিন্ডারবোঝাই পিকআপের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা যাত্রীরা গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসক জানান, আহতদের মধ্যে রাসেল ও বশির আহমেদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ভোলা সদর হাসপাতালে পাঠানো (রেফার্ড) হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পু

ভোলায় পিকআপ-অটোরিকশা সংঘর্ষে আহত ৬

ভোলার লালমোহন পৌরশহরে গ্যাস সিলিন্ডারবাহী পিকআপ ও যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ অন্তত ৬ জন আহত হয়েছেন। সোমবার (২৭ এপ্রিল) বিকেলে লালমোহন উপজেলা গেট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, বদরপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জান্টু পরান (৫৫), বশির আহমেদ (৪৫), কাশেম (৪০), মো. শহিদ (৪০), রাসেল (৩০) ও শরীফ (২০)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেলে লালমোহন বাজার থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা উপজেলা গেট এলাকার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি গ্যাস সিলিন্ডারবোঝাই পিকআপের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা যাত্রীরা গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালের চিকিৎসক জানান, আহতদের মধ্যে রাসেল ও বশির আহমেদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ভোলা সদর হাসপাতালে পাঠানো (রেফার্ড) হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। পিকআপটিকে জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow