ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভেজাল দুধ জব্দ ও জরিমানা

রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ অভিযানে ভোক্তা অধিকার আইনে ১৫ হাজার, সড়ক পরিবহন আইনে ৩ হাজার টাকা জরিমানাসহ ৬০ লিটার দুধ জব্দ করা হয়েছে। আজ সোমবার (২মার্চ) বিকেলে পৌর বাজার এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে সরকারি কর্মকর্তা আইনশৃঙ্খলা বাহিনী সার্বিক সহযোগিতা করেন। এদিন বাজারে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন এবং ক্রয় রশিদ সংরক্ষণসহ বিভিন্ন বিষয় তদারকি করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট জব্দকৃত দুধগুলো দুস্থ ও এতিমখানায় বিতরণ করেন । নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম বলেন, রমজান মাসে দ্রব্য মূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে ও ভেজাল প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভেজাল দুধ জব্দ ও জরিমানা

রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

এ অভিযানে ভোক্তা অধিকার আইনে ১৫ হাজার, সড়ক পরিবহন আইনে ৩ হাজার টাকা জরিমানাসহ ৬০ লিটার দুধ জব্দ করা হয়েছে।

আজ সোমবার (২মার্চ) বিকেলে পৌর বাজার এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে সরকারি কর্মকর্তা আইনশৃঙ্খলা বাহিনী সার্বিক সহযোগিতা করেন।

এদিন বাজারে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন এবং ক্রয় রশিদ সংরক্ষণসহ বিভিন্ন বিষয় তদারকি করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট জব্দকৃত দুধগুলো দুস্থ ও এতিমখানায় বিতরণ করেন ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম বলেন, রমজান মাসে দ্রব্য মূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে ও ভেজাল প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow