ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৫ কেজি পচা গরুর মাংস জব্দ
নাটোর শহরের কেন্দ্রীয় মসজিদ মার্কেটের সামনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে হকারদের ভ্যানে বিক্রির জন্য রাখা আনুমানিক ২৫ কেজি পচা গরুর মাংস জব্দ ও ধ্বংস করা হয়েছে। বুধবার (৮ জুলাই) দুপুরে পরিচালিত এই অভিযানে মাংস বিক্রেতা মো. হোসেন মিয়াকে কঠোরভাবে সতর্ক করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, ফুটপাতে হকারদের মাধ্যমে মাংস বিক্রির ক্ষেত্রে বিদ্যমান আইনে জরিমানা আরোপের সুযোগ না থাকায় জব্দকৃত পচা মাংস জনস্বাস্থ্যের স্বার্থে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসান, জেলা স্যানিটারি কর্মকর্তা আমিনুল ইসলাম এবং নাটোর পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর উদয় কুমার সরকার। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও নিম্নমানের খাদ্য বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে তারা ক্রেতাদের সতর্ক থেকে নিরাপদ ও মানসম্মত খাদ্যপণ্য কেনার আহ্বান জানান।
নাটোর শহরের কেন্দ্রীয় মসজিদ মার্কেটের সামনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে হকারদের ভ্যানে বিক্রির জন্য রাখা আনুমানিক ২৫ কেজি পচা গরুর মাংস জব্দ ও ধ্বংস করা হয়েছে।
বুধবার (৮ জুলাই) দুপুরে পরিচালিত এই অভিযানে মাংস বিক্রেতা মো. হোসেন মিয়াকে কঠোরভাবে সতর্ক করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, ফুটপাতে হকারদের মাধ্যমে মাংস বিক্রির ক্ষেত্রে বিদ্যমান আইনে জরিমানা আরোপের সুযোগ না থাকায় জব্দকৃত পচা মাংস জনস্বাস্থ্যের স্বার্থে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসান, জেলা স্যানিটারি কর্মকর্তা আমিনুল ইসলাম এবং নাটোর পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর উদয় কুমার সরকার।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও নিম্নমানের খাদ্য বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে তারা ক্রেতাদের সতর্ক থেকে নিরাপদ ও মানসম্মত খাদ্যপণ্য কেনার আহ্বান জানান।
What's Your Reaction?