ভ্রু প্লাকের পর র‍্যাশ হলে কীভাবে কমাবেন

বিয়েবাড়ি, অফিস পার্টি কিংবা দৈনন্দিন সাজে নিজেকে পরিপাটি রাখতে ভ্রু ঠিকঠাক রাখা এখন সৌন্দর্যচর্চার গুরুত্বপূর্ণ অংশ। কেউ বাড়িতে টুইজার দিয়ে প্লাক করেন, আবার কেউ পার্লারে গিয়ে থ্রেডিং করান। তবে নিয়ম না মেনে বা ঘন ঘন ভ্রু প্লাক করলে ত্বকে সমস্যা দেখা দিতে পারে। অনেকেরই প্লাকের পর ভ্রুর চারপাশে লালচে ভাব, চুলকানি, র‍্যাশ এমনকি ছোট ছোট ফুসকুড়ি দেখা দেয়। বিষয়টি অস্বস্তিকর হলেও কিছু সহজ যত্ন নিলে দ্রুতই এই সমস্যা কমানো সম্ভব। র‍্যাশ কেন হয়? ভ্রুর আশপাশের ত্বক শরীরের অন্য অংশের তুলনায় অনেক বেশি পাতলা ও সংবেদনশীল। যখন টুইজার বা সুতা দিয়ে লোম তোলা হয়, তখন রোমকূপ কিছু সময়ের জন্য খুলে যায়। এই খোলা রোমকূপে সহজেই ব্যাকটেরিয়া ঢুকে সংক্রমণ ঘটাতে পারে। এই অবস্থাকে বলা হয় ফলিকুলাইটিস, যেখানে চুলের গোড়ায় প্রদাহ তৈরি হয়। এছাড়া বারবার টান পড়লে ত্বকের উপরের স্তর ক্ষতিগ্রস্ত হয়। ফলে সেখানে জ্বালা, লালচে ভাব এবং ফোলা দেখা দেয়। অনেকের ক্ষেত্রে ত্বক অতিরিক্ত সংবেদনশীল হওয়ায় অ্যালার্জির মতো প্রতিক্রিয়াও হতে পারে। দীর্ঘদিন একইভাবে প্লাক করতে থাকলে ত্বকের স্থিতিস্থাপকতা কমে যেতে পারে এবং স্থায়ী দাগও পড়তে পারে।

ভ্রু প্লাকের পর র‍্যাশ হলে কীভাবে কমাবেন

বিয়েবাড়ি, অফিস পার্টি কিংবা দৈনন্দিন সাজে নিজেকে পরিপাটি রাখতে ভ্রু ঠিকঠাক রাখা এখন সৌন্দর্যচর্চার গুরুত্বপূর্ণ অংশ। কেউ বাড়িতে টুইজার দিয়ে প্লাক করেন, আবার কেউ পার্লারে গিয়ে থ্রেডিং করান। তবে নিয়ম না মেনে বা ঘন ঘন ভ্রু প্লাক করলে ত্বকে সমস্যা দেখা দিতে পারে। অনেকেরই প্লাকের পর ভ্রুর চারপাশে লালচে ভাব, চুলকানি, র‍্যাশ এমনকি ছোট ছোট ফুসকুড়ি দেখা দেয়। বিষয়টি অস্বস্তিকর হলেও কিছু সহজ যত্ন নিলে দ্রুতই এই সমস্যা কমানো সম্ভব।

র‍্যাশ কেন হয়?

ভ্রুর আশপাশের ত্বক শরীরের অন্য অংশের তুলনায় অনেক বেশি পাতলা ও সংবেদনশীল। যখন টুইজার বা সুতা দিয়ে লোম তোলা হয়, তখন রোমকূপ কিছু সময়ের জন্য খুলে যায়। এই খোলা রোমকূপে সহজেই ব্যাকটেরিয়া ঢুকে সংক্রমণ ঘটাতে পারে। এই অবস্থাকে বলা হয় ফলিকুলাইটিস, যেখানে চুলের গোড়ায় প্রদাহ তৈরি হয়।

এছাড়া বারবার টান পড়লে ত্বকের উপরের স্তর ক্ষতিগ্রস্ত হয়। ফলে সেখানে জ্বালা, লালচে ভাব এবং ফোলা দেখা দেয়। অনেকের ক্ষেত্রে ত্বক অতিরিক্ত সংবেদনশীল হওয়ায় অ্যালার্জির মতো প্রতিক্রিয়াও হতে পারে। দীর্ঘদিন একইভাবে প্লাক করতে থাকলে ত্বকের স্থিতিস্থাপকতা কমে যেতে পারে এবং স্থায়ী দাগও পড়তে পারে।

jago

প্লাকের আগে কীভাবে প্রস্তুতি নেবেন?

ভ্রু প্লাকের আগে ত্বক প্রস্তুত করা খুবই জরুরি। প্রথমে একটি মাইল্ড ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করুন, যাতে ময়লা ও অতিরিক্ত তেল দূর হয়। এরপর হালকা গরম পানিতে একটি পরিষ্কার তোয়ালে ভিজিয়ে ভ্রুর ওপর ২-৩ মিনিট চেপে ধরুন। এতে রোমকূপ খুলে যাবে এবং লোম তুলতে কম টান লাগবে।

প্লাকের এক দিন আগে হালকা স্ক্রাব ব্যবহার করলে মৃত কোষ দূর হয় এবং ত্বক পরিষ্কার থাকে। এতে সংক্রমণের ঝুঁকি কমে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, টুইজার বা থ্রেডিংয়ের সুতা অবশ্যই জীবাণুমুক্ত হতে হবে। এটি না মানলে সংক্রমণের ঝুঁকি অনেক বেড়ে যায়।

প্লাকের পর কী করবেন?

লোম তোলার পরপরই সেই জায়গায় বরফ কাপড়ে মুড়ে ২ মিনিট সেঁক দিতে পারেন। এতে জ্বালা ও ফোলা দ্রুত কমে যাবে। সংবেদনশীল ত্বকের জন্য এটি বিশেষভাবে কার্যকর। এরপর অ্যালোভেরা জেল লাগাতে পারেন। এতে ত্বক ঠান্ডা হয় এবং প্রদাহ কমে। শসার রস বা গোলাপ জলও ব্যবহার করা যেতে পারে, কারণ এগুলো ত্বককে শান্ত করে এবং লালভাব কমাতে সাহায্য করে।

যদি র‍্যাশ বা ফুসকুড়ি দেখা দেয়, তাহলে অল্প নারিকেল তেলের সঙ্গে সামান্য টি ট্রি অয়েল মিশিয়ে লাগাতে পারেন। টি ট্রি অয়েলের অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ সংক্রমণ কমাতে সাহায্য করে। তবে এটি খুব অল্প পরিমাণে ব্যবহার করতে হবে, কারণ অতিরিক্ত ব্যবহার ত্বক আরও সংবেদনশীল করে তুলতে পারে।

কী এড়িয়ে চলবেন?

ভ্রু প্লাকের পর অন্তত ১২-২৪ ঘণ্টা ওই জায়গায় কোনো রাসায়নিকযুক্ত ক্রিম, সিরাম বা ভারী মেকআপ ব্যবহার করা থেকে বিরত থাকুন। এতে ত্বক বিশ্রাম পায় এবং দ্রুত সুস্থ হয়ে ওঠে।

এছাড়া প্লাকের পর বারবার হাত দিয়ে সেই জায়গা স্পর্শ করা উচিত নয়। এতে জীবাণু সংক্রমণের সম্ভাবনা বাড়ে। সূর্যের আলোতে বের হলে হালকা সানস্ক্রিন ব্যবহার করা ভালো, তবে তা যেন ত্বকের জন্য মাইল্ড হয়।
যদি র‍্যাশ খুব বেশি হয়ে যায়, তীব্র চুলকানি, ব্যথা বা পুঁজ দেখা দেয়, তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। কারণ এটি গুরুতর সংক্রমণের লক্ষণ হতে পারে।

সঠিক যত্ন নিলে ভ্রু প্লাকের পর র‍্যাশ বা সংক্রমণের ভয় অনেকটাই কমানো যায়। সৌন্দর্যচর্চা হোক সচেতনতার সঙ্গে, তবেই ত্বক থাকবে সুস্থ ও উজ্জ্বল।

সূত্র: আলুর, ইন্ডিয়া টুডে

এসএকেওয়াই

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow