মক্তবে শিশুকে ‘যৌন হয়রানি’, ইমামকে গণপিটুনি
নড়াইলে মক্তবে পড়ুয়া এক শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমামকে গ্রেফতার করেছে নড়াইল সদর থানা পুলিশ। গ্রেফতার ইমাম মো. আমিনুল ইসলাম ওরফে জামিল (৫৭) উপজেলার রুখালী গ্রামের মৃত আবুল কাসেমের ছেলে। তিনি চাকই পশ্চিমপাড়া বায়তুস সালাম জামে মসজিদের ইমাম। শুক্রবার (৮ মে) দুপুরে উপজেলার চাকই বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে স্থানীয় জনতা তাকে গণপিটুনি দেয়। ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে নড়াইল সদর থানায় মামলা করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু এ তথ্য নিশ্চিত করেছেন। মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার চাকই পশ্চিম পাড়া বায়তুস সালাম জামে মসজিদে ইমামতি করেন আমিনুল ইসলাম। নামাজ শেষে রাতে মসজিদে থাকেন তিনি। প্রতিদিন ভোরে ফজরের নামাজের পরে এলাকার ছেলে-মেয়েদের মসজিদের বারান্দায় মক্তবে আরবি পড়ান। বাদীর মেয়ে ও স্থানীয় আরও দুই শিশু প্রতিদিন সকালে মক্তবে আরবি পড়তে যায়। মক্তবে আরবি পড়তে যাওয়া শিশুদের যৌন নিপীড়ন করেন আমিনুল। গত ৫ জুন বাদীর শিশুকন্যাকে চকলেটের প্রলোভন দেখিয়ে ঘরের ভেতর ডেকে নেন। এসময় তার যৌন নিপীড়ন করেন বলে শিশুটি বাড়ি ফিরে তার পরিবারের সদস্যদের জানায়। পরিবা
নড়াইলে মক্তবে পড়ুয়া এক শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমামকে গ্রেফতার করেছে নড়াইল সদর থানা পুলিশ।
গ্রেফতার ইমাম মো. আমিনুল ইসলাম ওরফে জামিল (৫৭) উপজেলার রুখালী গ্রামের মৃত আবুল কাসেমের ছেলে। তিনি চাকই পশ্চিমপাড়া বায়তুস সালাম জামে মসজিদের ইমাম।
শুক্রবার (৮ মে) দুপুরে উপজেলার চাকই বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে স্থানীয় জনতা তাকে গণপিটুনি দেয়।
ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে নড়াইল সদর থানায় মামলা করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার চাকই পশ্চিম পাড়া বায়তুস সালাম জামে মসজিদে ইমামতি করেন আমিনুল ইসলাম। নামাজ শেষে রাতে মসজিদে থাকেন তিনি। প্রতিদিন ভোরে ফজরের নামাজের পরে এলাকার ছেলে-মেয়েদের মসজিদের বারান্দায় মক্তবে আরবি পড়ান। বাদীর মেয়ে ও স্থানীয় আরও দুই শিশু প্রতিদিন সকালে মক্তবে আরবি পড়তে যায়। মক্তবে আরবি পড়তে যাওয়া শিশুদের যৌন নিপীড়ন করেন আমিনুল।
গত ৫ জুন বাদীর শিশুকন্যাকে চকলেটের প্রলোভন দেখিয়ে ঘরের ভেতর ডেকে নেন। এসময় তার যৌন নিপীড়ন করেন বলে শিশুটি বাড়ি ফিরে তার পরিবারের সদস্যদের জানায়। পরিবারের সদস্যরা অন্য শিশুদের কাছে জানতে চাইলে তাদের সঙ্গেও এমন করা হয়েছে বলে জানায়। পরে স্থানীয়রা একত্রিত হয়ে বিষয়টি আমিনুল ইসলামের কাছে জানতে গেলে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। তখন স্থানীয়রা তাকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশ দেন। পরে শিশুর বাবা বাদী হয়ে মামলা করেন।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, ইমাম যৌন হয়রানি করেছেন বলে প্রাথমিক জিজ্ঞেসাবাদে স্বীকার করেছেন। এ ঘটনায় করা মামলায় আমিনুলকে গ্রেফতার করা হয়েছে। শনিবার তাকে আদালতে পাঠানো হবে।
হাফিজুল নিলু/এফএ/এএসএম
What's Your Reaction?