মঙ্গলগ্রহ থেকে লোক এনে কাজ চলবে না: সমাজকল্যাণমন্ত্রী

সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী ডা. জাহিদ হোসেন বলেছেন, মঙ্গলগ্রহ থেকে লোক এনে কাজ চলবে না। আমরা যারা আছি, আমাদেরকে নিয়েই দেশ গড়ার কাজ করতে হবে। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় ঘোড়াঘাট উপজেলা পরিষদ হলরুমে উপজেলায় নিয়োজিত কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ডা. জাহিদ হোসেন বলেন, কোনো অবস্থাতেই কারও প্রতি বৈষম্যমূলক আচরণ চলবে না। যে কোনো ধর্মের মানুষ হোক, প্রত্যেকে যেন তার নাগরিক অধিকার সমানভাবে ভোগ করতে পারে, এটা নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, আমি আপনাদের সহযোগিতা চাই। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান আপনাদের সহযোগিতা চান। সরকার আপনাদের সহযোগিতা চায়। আইনের মধ্যে থেকে আপনারা দায়িত্ব পালন করবেন। ডা. জাহিদ হোসেন কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো অবস্থাতেই মব কালচার, হটকারিতা, অন্যায়, দুর্নীতি, চাঁদাবাজি, স্বজনপ্রীতি, জুয়া, মাদক এবং অবৈধভাবে বালু উত্তোলন সহ্য করা হবে না—সে যে-ই হোক না কেন। আমরা সবাই যার যার অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্ব পালন করব। ধর্মীয় সম্প্রীতির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, যে কোনো ধর্মের উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করা

মঙ্গলগ্রহ থেকে লোক এনে কাজ চলবে না: সমাজকল্যাণমন্ত্রী
সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী ডা. জাহিদ হোসেন বলেছেন, মঙ্গলগ্রহ থেকে লোক এনে কাজ চলবে না। আমরা যারা আছি, আমাদেরকে নিয়েই দেশ গড়ার কাজ করতে হবে। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় ঘোড়াঘাট উপজেলা পরিষদ হলরুমে উপজেলায় নিয়োজিত কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ডা. জাহিদ হোসেন বলেন, কোনো অবস্থাতেই কারও প্রতি বৈষম্যমূলক আচরণ চলবে না। যে কোনো ধর্মের মানুষ হোক, প্রত্যেকে যেন তার নাগরিক অধিকার সমানভাবে ভোগ করতে পারে, এটা নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, আমি আপনাদের সহযোগিতা চাই। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান আপনাদের সহযোগিতা চান। সরকার আপনাদের সহযোগিতা চায়। আইনের মধ্যে থেকে আপনারা দায়িত্ব পালন করবেন। ডা. জাহিদ হোসেন কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো অবস্থাতেই মব কালচার, হটকারিতা, অন্যায়, দুর্নীতি, চাঁদাবাজি, স্বজনপ্রীতি, জুয়া, মাদক এবং অবৈধভাবে বালু উত্তোলন সহ্য করা হবে না—সে যে-ই হোক না কেন। আমরা সবাই যার যার অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্ব পালন করব। ধর্মীয় সম্প্রীতির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, যে কোনো ধর্মের উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব। শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর দায় চাপিয়ে দিলে চলবে না। আপনার পাশের বাড়ির মানুষ যেন নিশ্চিন্তে থাকতে পারে, সেটি নিশ্চিত করতে হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ঘোড়াঘাট উপজেলা বিএনপির সভাপতি শামীম হোসেন চৌধুরী, পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, জেলা যুবদলের সদস্যসচিব রেজাউল ইসলাম রেজা, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow