মঙ্গলবার ইসলামাবাদে পৌঁছাবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট
বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারকে নিয়ে মঙ্গলবার (২১ এপ্রিল) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছাবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সোমবার (২০ এপ্রিল) এক প্রতিবেদনে হোয়াইট হাউজের বরাত দিয়ে তথ্যটি নিশ্চিত করেছে আল জাজিরা। ইরানের সঙ্গে সংঘাত নিরসনে এবং সম্ভাব্য শান্তি আলোচনা ফের শুরু করতে মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাকিস্তানের পথে রয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান এই সংঘাত নিরসনে এটি হবে দ্বিতীয় দফার আলোচনা। এখন পর্যন্ত ইরানের সঙ্গে আলোচনা ও দর কষাকষিতে নিজেকে সফল বলে দাবি করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরান জানিয়েছে, পরবর্তী দফার আলোচনার জন্য তাদের এখনো কোনো পরিকল্পনা নেই। ইরান আনুষ্ঠানিকভাবে আলোচনার খবর নাকচ করলেও পর্দার আড়ালে কিছুটা নমনীয় হওয়ার আভাস মিলেছে। এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা জানিয়েছেন, তারা মার্কিন শান্তি আলোচনায় অংশগ্রহণের বিষয়টি ‘ইতিবাচকভাবে পর্যালোচনা’ করছেন, যদিও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। এএমএ
বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারকে নিয়ে মঙ্গলবার (২১ এপ্রিল) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছাবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
সোমবার (২০ এপ্রিল) এক প্রতিবেদনে হোয়াইট হাউজের বরাত দিয়ে তথ্যটি নিশ্চিত করেছে আল জাজিরা।
ইরানের সঙ্গে সংঘাত নিরসনে এবং সম্ভাব্য শান্তি আলোচনা ফের শুরু করতে মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাকিস্তানের পথে রয়েছে।
মধ্যপ্রাচ্যে চলমান এই সংঘাত নিরসনে এটি হবে দ্বিতীয় দফার আলোচনা। এখন পর্যন্ত ইরানের সঙ্গে আলোচনা ও দর কষাকষিতে নিজেকে সফল বলে দাবি করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরান জানিয়েছে, পরবর্তী দফার আলোচনার জন্য তাদের এখনো কোনো পরিকল্পনা নেই।
ইরান আনুষ্ঠানিকভাবে আলোচনার খবর নাকচ করলেও পর্দার আড়ালে কিছুটা নমনীয় হওয়ার আভাস মিলেছে। এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা জানিয়েছেন, তারা মার্কিন শান্তি আলোচনায় অংশগ্রহণের বিষয়টি ‘ইতিবাচকভাবে পর্যালোচনা’ করছেন, যদিও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি।
এএমএ
What's Your Reaction?