মজুত আছে, আতঙ্কিত হয়ে অতিরিক্ত জ্বালানি তেল না কেনার অনুরোধ

দেশে জ্বালানি তেলের মজুত ও সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক আছে। আতঙ্কিত হয়ে অতিরিক্ত জ্বালানি তেল না কেনার অনুরোধ জানিয়েছে সরকার।  জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এসব তথ্য শনিবার (২৮ মার্চ) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। আতঙ্ক নয়, সচেতন হওয়ার অনুরোধ জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পেট্রোল, অকটেন ও ডিজেল অত্যন্ত দাহ্য পদার্থ। এ ধরনের জ্বালানি তেল মজুত করা অত্যন্ত বিপজ্জনক। তাই, অবৈধ জ্বালানি তেল মজুত করবেন না। নিজে সাবধান হই, অন্যকেও সাবধান করি। এতে আরও বলা হয়, জ্বালানি তেলের অবৈধ মজুতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ বিষয়ে প্রতিটি জেলায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট সক্রিয় আছে। জ্বালানি তেলের অবৈধ মজুতকে না বলুন। সরকার এখন পর্যন্ত জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করেনি। তাই অতিরিক্ত লাভের আশায় জ্বালানি তেলের অবৈধ মজুত করবেন না। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানিয়েছে তথ্য মন্ত্রণালয়।  সরকার চাহিদা অনুযায়ী জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতকরণে আন্তর্জাতিক বাজার থেকে প্রয়োজনীয় জ্বালানি তেল ক্রয় কর

মজুত আছে, আতঙ্কিত হয়ে অতিরিক্ত জ্বালানি তেল না কেনার অনুরোধ

দেশে জ্বালানি তেলের মজুত ও সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক আছে। আতঙ্কিত হয়ে অতিরিক্ত জ্বালানি তেল না কেনার অনুরোধ জানিয়েছে সরকার। 

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এসব তথ্য শনিবার (২৮ মার্চ) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

আতঙ্ক নয়, সচেতন হওয়ার অনুরোধ জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পেট্রোল, অকটেন ও ডিজেল অত্যন্ত দাহ্য পদার্থ। এ ধরনের জ্বালানি তেল মজুত করা অত্যন্ত বিপজ্জনক। তাই, অবৈধ জ্বালানি তেল মজুত করবেন না। নিজে সাবধান হই, অন্যকেও সাবধান করি।

এতে আরও বলা হয়, জ্বালানি তেলের অবৈধ মজুতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ বিষয়ে প্রতিটি জেলায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট সক্রিয় আছে। জ্বালানি তেলের অবৈধ মজুতকে না বলুন।

সরকার এখন পর্যন্ত জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করেনি। তাই অতিরিক্ত লাভের আশায় জ্বালানি তেলের অবৈধ মজুত করবেন না। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানিয়েছে তথ্য মন্ত্রণালয়। 

সরকার চাহিদা অনুযায়ী জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতকরণে আন্তর্জাতিক বাজার থেকে প্রয়োজনীয় জ্বালানি তেল ক্রয় করছে। তাই জ্বালানি তেলের সরবরাহ ঘাটতির কোনো শঙ্কা নেই বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আরএমএম/এসএনআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow