মতিঝিলে ৪৬৪ দেশীয় অস্ত্রসহ ৩ বিক্রেতা গ্রেফতার
রাজধানীর মতিঝিল এলাকার বায়তুল মোকাররম স্বর্ণ মার্কেট লিংক রোডে অভিযান পরিচালনা করে ৪৬৪টি ধারালো দেশীয় অস্ত্রসহ ৩ বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (মতিঝিল বিভাগ) মোহাম্মদ হারুন অর রশিদ এ তথ্য জানান। গ্রেফতাররা হলেন- রবিউল ইসলাম (৪০), মো. আজাদ (৩০), মো. রাজন (৩৪)। আরও পড়ুন মিরপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান, গ্রেফতার ২ হারুন অর রশিদ বলেন, ঢাকা মেট্রোপলিটন এলাকায় ছিনতাইসহ অপরাধমূলক কার্যক্রমে বিভিন্ন প্রকার ধারালো অস্ত্রের ব্যবহার হয়ে থাকে। এসব অস্ত্রের বিক্রি রোধকল্পে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হয়। নিয়মিত অভিযান পরিচালনার অংশ হিসেবে আজ ডিএমপি মতিঝিল বিভাগের স্পেশাল মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বায়তুল মোকাররম স্বর্ণ মার্কেট লিংক রোডে অভিযান পরিচালনা করা হয়। তিনি বলেন, অভিযানে ৪৬৪টি বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধার অস্ত্র ও সরঞ্জামের মধ্যে রয়েছে বড় ধারালো চাপাতি, বড় ছুরি, সুইচ গিয়ার চাকু, কমব্যাট নাইফ, আসল সদৃশ খেলনা পিস্তল, ইলেকট্রিক শক গান, চাইনিজ কুড়াল
রাজধানীর মতিঝিল এলাকার বায়তুল মোকাররম স্বর্ণ মার্কেট লিংক রোডে অভিযান পরিচালনা করে ৪৬৪টি ধারালো দেশীয় অস্ত্রসহ ৩ বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (মতিঝিল বিভাগ) মোহাম্মদ হারুন অর রশিদ এ তথ্য জানান।
গ্রেফতাররা হলেন- রবিউল ইসলাম (৪০), মো. আজাদ (৩০), মো. রাজন (৩৪)।
হারুন অর রশিদ বলেন, ঢাকা মেট্রোপলিটন এলাকায় ছিনতাইসহ অপরাধমূলক কার্যক্রমে বিভিন্ন প্রকার ধারালো অস্ত্রের ব্যবহার হয়ে থাকে। এসব অস্ত্রের বিক্রি রোধকল্পে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হয়।
নিয়মিত অভিযান পরিচালনার অংশ হিসেবে আজ ডিএমপি মতিঝিল বিভাগের স্পেশাল মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বায়তুল মোকাররম স্বর্ণ মার্কেট লিংক রোডে অভিযান পরিচালনা করা হয়।
তিনি বলেন, অভিযানে ৪৬৪টি বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধার অস্ত্র ও সরঞ্জামের মধ্যে রয়েছে বড় ধারালো চাপাতি, বড় ছুরি, সুইচ গিয়ার চাকু, কমব্যাট নাইফ, আসল সদৃশ খেলনা পিস্তল, ইলেকট্রিক শক গান, চাইনিজ কুড়াল এবং ব্যাটন স্টিক।
এ সময় তিনজন বিক্রেতাকে গ্রেফতার করা হয় বলেও জানান তিনি। গ্রেফতারদের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
কেআর/এমআরএম
What's Your Reaction?
