মধ্যপ্রাচ্যের ৪ এয়ারফিল্ড বন্ধ, শাহ আমানতে আরও ৭ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত পরিস্থিতির প্রভাবে দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহার এয়ারফিল্ড বন্ধ থাকায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ৭টি ফ্লাইট বাতিল করা হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) বেলা ১১টায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন। বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসার কথা একটি ফ্লাইটের। এ ছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্যগামী একটি ফ্লাইট ও ঢাকামুখী একটি ফ্লাইট বাতিল হয়েছে। একইভাবে এয়ার আরাবিয়ার মধ্যপ্রাচ্যগামী দুটি ফ্লাইট এবং দুটি ঢাকামুখী ফ্লাইটও বাতিল ঘোষণা করা হয়েছে। তবে সব ফ্লাইট বন্ধ হয়নি। মাস্কাট থেকে আসা সালাম এয়ারের ওভি-৪০১ ফ্লাইটটি সকাল ৮টা ৫ মিনিটে চট্টগ্রামে অবতরণ করে। পরে ওভি-৪০২ ফ্লাইটটি সকাল ৯টা ১৫ মিনিটে যাত্রী নিয়ে মাস্কাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। একইভাবে মদিনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৩৮ ফ্লাইট সকাল ৮টা ৪৫ মিনিটে অবতরণ করে এবং সকাল ৯টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। চট্টগ্রাম শাহ আমানত

মধ্যপ্রাচ্যের ৪ এয়ারফিল্ড বন্ধ, শাহ আমানতে আরও ৭ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত পরিস্থিতির প্রভাবে দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহার এয়ারফিল্ড বন্ধ থাকায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ৭টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) বেলা ১১টায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসার কথা একটি ফ্লাইটের। এ ছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্যগামী একটি ফ্লাইট ও ঢাকামুখী একটি ফ্লাইট বাতিল হয়েছে। একইভাবে এয়ার আরাবিয়ার মধ্যপ্রাচ্যগামী দুটি ফ্লাইট এবং দুটি ঢাকামুখী ফ্লাইটও বাতিল ঘোষণা করা হয়েছে।

তবে সব ফ্লাইট বন্ধ হয়নি। মাস্কাট থেকে আসা সালাম এয়ারের ওভি-৪০১ ফ্লাইটটি সকাল ৮টা ৫ মিনিটে চট্টগ্রামে অবতরণ করে। পরে ওভি-৪০২ ফ্লাইটটি সকাল ৯টা ১৫ মিনিটে যাত্রী নিয়ে মাস্কাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। একইভাবে মদিনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৩৮ ফ্লাইট সকাল ৮টা ৪৫ মিনিটে অবতরণ করে এবং সকাল ৯টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জাগো নিউজকে বলেন, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আজ সকালের বাতিল হওয়া ৭টি ফ্লাইটসহ এ পর্যন্ত মোট ৩৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। পরিস্থিতির ওপর নির্ভর করে ফ্লাইট সূচিতে আরও পরিবর্তন আসতে পারে।

এমআরএএইচ/এসএনআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow