মধ্যপ্রাচ্যে অনিশ্চয়তা, ধনীদের নতুন গন্তব্য কোথায়?
মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে ধনীদের কাছে ক্রমেই আকর্ষণীয় হয়ে উঠছে ইতালি। বিশেষ করে কর-সুবিধা ও জীবনযাত্রার মান মিলিয়ে দেশটি এখন নতুন ট্যাক্স হ্যাভেন হিসেবে আলোচনায় এসেছে। ফ্রান্স সরকার এরই মধ্যে অভিযোগ তুলেছে, ইতালি কর-সুবিধা দিয়ে ধনী নাগরিকদের আকৃষ্ট করছে। ইতালিতে উচ্চ সম্পদশালী ব্যক্তিরা বিদেশি আয়ের ওপর নির্দিষ্ট সীমার একটি ‘ফ্ল্যাট ট্যাক্স’ দিয়ে থাকতে পারেন, যা আয়ের পরিমাণ যতই হোক না কেন। বর্তমানে এই সীমা প্রায় ৩ লাখ ইউরো। ইতালিতে ধনীদের জন্য বড় সুবিধা। যেমন প্রথম বাড়ি কেনায় কর ছাড়, তুলনামূলক কম সম্পত্তি কর ও উত্তরাধিকার করে বড় ছাড় (১ মিলিয়ন ইউরো পর্যন্ত করমুক্ত)। অন্যদিকে, ইমনুয়েল ম্যাক্রোঁর সময়ে ফ্রান্সে সম্পত্তিভিত্তিক কর ব্যবস্থা কঠোর হয়েছে, যা অনেক ধনীর জন্য ব্যয়বহুল হয়ে উঠেছে। ফরাসি এক ধনী ব্যক্তি (ছদ্মনাম রবার্ট) জানান, তিনি আট বছর আগে ইতালিতে চলে আসেন। তার মতে, ইতালির জীবনযাত্রা, সংস্কৃতি ও কর সুবিধা—সব মিলিয়ে এটি একটি আকর্ষণীয় প্যাকেজ। কর বিশেষজ্ঞ পিটার ফেরিগনো বলেন, বছরে ১০ লাখ ইউরোর বেশি আয়কারীদের জন্য ইতালির ফ্ল্যাট ট্যাক্স ইউরোপের অন্য দেশের তুলনায় অনে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে ধনীদের কাছে ক্রমেই আকর্ষণীয় হয়ে উঠছে ইতালি। বিশেষ করে কর-সুবিধা ও জীবনযাত্রার মান মিলিয়ে দেশটি এখন নতুন ট্যাক্স হ্যাভেন হিসেবে আলোচনায় এসেছে।
ফ্রান্স সরকার এরই মধ্যে অভিযোগ তুলেছে, ইতালি কর-সুবিধা দিয়ে ধনী নাগরিকদের আকৃষ্ট করছে।
ইতালিতে উচ্চ সম্পদশালী ব্যক্তিরা বিদেশি আয়ের ওপর নির্দিষ্ট সীমার একটি ‘ফ্ল্যাট ট্যাক্স’ দিয়ে থাকতে পারেন, যা আয়ের পরিমাণ যতই হোক না কেন। বর্তমানে এই সীমা প্রায় ৩ লাখ ইউরো।
ইতালিতে ধনীদের জন্য বড় সুবিধা। যেমন প্রথম বাড়ি কেনায় কর ছাড়, তুলনামূলক কম সম্পত্তি কর ও উত্তরাধিকার করে বড় ছাড় (১ মিলিয়ন ইউরো পর্যন্ত করমুক্ত)।
অন্যদিকে, ইমনুয়েল ম্যাক্রোঁর সময়ে ফ্রান্সে সম্পত্তিভিত্তিক কর ব্যবস্থা কঠোর হয়েছে, যা অনেক ধনীর জন্য ব্যয়বহুল হয়ে উঠেছে।
ফরাসি এক ধনী ব্যক্তি (ছদ্মনাম রবার্ট) জানান, তিনি আট বছর আগে ইতালিতে চলে আসেন। তার মতে, ইতালির জীবনযাত্রা, সংস্কৃতি ও কর সুবিধা—সব মিলিয়ে এটি একটি আকর্ষণীয় প্যাকেজ।
কর বিশেষজ্ঞ পিটার ফেরিগনো বলেন, বছরে ১০ লাখ ইউরোর বেশি আয়কারীদের জন্য ইতালির ফ্ল্যাট ট্যাক্স ইউরোপের অন্য দেশের তুলনায় অনেক কম।
অন্যদিকে, প্যারিসভিত্তিক আইনজীবী জেরোমি বারে জানান, অনেক ধনী ব্যক্তি ফ্রান্স ছাড়ার কথা ভাবছেন, যদিও বাস্তবে স্থানান্তরের সিদ্ধান্ত নিতে সময় লাগে।
মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সংযুক্ত আরব আমিরাতের মতো শূন্য-কর সুবিধার দেশগুলো কিছুটা অনিশ্চয়তায় পড়েছে। ফলে অনেক ধনী ইউরোপীয় বিকল্প হিসেবে ইতালির দিকে ঝুঁকছেন।
গত বছর ধনীদের প্রধান গন্তব্য ছিল দুবাই, তবে চলমান পরিস্থিতিতে ২০২৬ সালে এই প্রবণতা কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: বিবিসি
এমএসএম
What's Your Reaction?