মধ্যপ্রাচ্যে ইরানের হামলায় নিন্দা জানাল বাংলাদেশ

মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ইরানি হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের বাহরাইন, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতসহ এ অঞ্চলের কিছু দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দাও জানিয়েছে ঢাকা। রোববার (১ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন বার্তা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়, ইরানে হামলার কারণে দেশটিতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন ঢাকা। যুদ্ধ অব্যাহত থাকলে তা আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং বেসামরিক জনগণের কল্যাণকে বিপন্ন করে তুলবে বলেও সতর্ক করেছে বাংলাদেশ। তাই সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং মতপার্থক্য নিরসনের জন্য কূটনীতিতে ফিরে আসার আহ্বান জানিয়েছে ঢাকা। পরিশেষে বাংলাদেশ আশা করে, যত তাড়াতাড়ি সম্ভব শান্তি বিরাজ করবে এবং যত তাড়াতাড়ি সম্ভব এ অঞ্চলে শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতা পুনরুদ্ধার হবে।

মধ্যপ্রাচ্যে ইরানের হামলায় নিন্দা জানাল বাংলাদেশ

মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ইরানি হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের বাহরাইন, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতসহ এ অঞ্চলের কিছু দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দাও জানিয়েছে ঢাকা।

রোববার (১ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন বার্তা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এতে বলা হয়, ইরানে হামলার কারণে দেশটিতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন ঢাকা। যুদ্ধ অব্যাহত থাকলে তা আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং বেসামরিক জনগণের কল্যাণকে বিপন্ন করে তুলবে বলেও সতর্ক করেছে বাংলাদেশ। তাই সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং মতপার্থক্য নিরসনের জন্য কূটনীতিতে ফিরে আসার আহ্বান জানিয়েছে ঢাকা।

পরিশেষে বাংলাদেশ আশা করে, যত তাড়াতাড়ি সম্ভব শান্তি বিরাজ করবে এবং যত তাড়াতাড়ি সম্ভব এ অঞ্চলে শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতা পুনরুদ্ধার হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow