মধ্যপ্রাচ্যে উত্তেজনা: ইরাক থেকে সেনা সরালো জার্মানি

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরাকের উত্তরাঞ্চল থেকে সাময়িকভাবে কিছু সেনা সরিয়ে নিয়েছে জার্মানি। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের রাজধানী ইরবিল–এ অবস্থানরত জার্মান সেনাদের একটি অংশকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। তিনি বলেন, শুধু কার্যক্রম চালু রাখার জন্য প্রয়োজনীয় সদস্যরা এরবিলে অবস্থান করছেন। তবে উত্তেজনার সুনির্দিষ্ট কারণ উল্লেখ করেননি তিনি। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে মার্কিন যুদ্ধজাহাজ, বিমান ও অন্যান্য সামরিক সরঞ্জাম ব্যাপকভাবে মোতায়েনের নির্দেশ দিয়েছেন এবং ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। জার্মান সেনারা আন্তর্জাতিক একটি প্রশিক্ষণ মিশনের অংশ হিসেবে ইরাকি নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ দিতে এরবিলে মোতায়েন রয়েছে। মুখপাত্র আরও জানান, সেনা পুনর্বিন্যাসের সিদ্ধান্তটি বহুজাতিক অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে নেওয়া হয়েছে। সূত্র: এএফপি এমএসএম

মধ্যপ্রাচ্যে উত্তেজনা: ইরাক থেকে সেনা সরালো জার্মানি

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরাকের উত্তরাঞ্চল থেকে সাময়িকভাবে কিছু সেনা সরিয়ে নিয়েছে জার্মানি। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের রাজধানী ইরবিল–এ অবস্থানরত জার্মান সেনাদের একটি অংশকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

তিনি বলেন, শুধু কার্যক্রম চালু রাখার জন্য প্রয়োজনীয় সদস্যরা এরবিলে অবস্থান করছেন।

তবে উত্তেজনার সুনির্দিষ্ট কারণ উল্লেখ করেননি তিনি। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে মার্কিন যুদ্ধজাহাজ, বিমান ও অন্যান্য সামরিক সরঞ্জাম ব্যাপকভাবে মোতায়েনের নির্দেশ দিয়েছেন এবং ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

জার্মান সেনারা আন্তর্জাতিক একটি প্রশিক্ষণ মিশনের অংশ হিসেবে ইরাকি নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ দিতে এরবিলে মোতায়েন রয়েছে।

মুখপাত্র আরও জানান, সেনা পুনর্বিন্যাসের সিদ্ধান্তটি বহুজাতিক অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে নেওয়া হয়েছে।

সূত্র: এএফপি

এমএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow