মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির আহ্বান চীনের
মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে চীন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই উপসাগরীয় অঞ্চলের উত্তেজনা নিয়ে বাহরাইন ও কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলাদাভাবে ফোনে কথা বলার সময় এই আহ্বান জানান। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আবদুললতিফ বিন রশিদ আল-জায়ানির সঙ্গে ফোনে কথা বলেছেন ওয়াং ই। তাকে তিনি জানান, উপসাগরীয় অঞ্চলে দ্রুত বাড়তে থাকা উত্তেজনা নিয়ে চীন গভীরভাবে উদ্বিগ্ন।
What's Your Reaction?
