মধ্যপ্রাচ্যে যুদ্ধ ও সহিংসতা ইস্যুতে যে বার্তা দিল পোপ লিও
ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ চতুর্দশ লিও মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও সহিংসতার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, যারা যুদ্ধে জড়ায়, সৃষ্টিকর্তা তাদের প্রার্থনায় সাড়া দেন না।
রোববার (২৯ মার্চ) ‘পাম সানডে’ দিনের উপাসনা শেষে তিনি এ মন্তব্য করেন।
নতুন পোপ হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই পোপ চতুর্দশ লিও যেকোনো ধরনের যুদ্ধ, সহিংসতা ও সংঘাতের বিরুদ্ধে সোচ্চার অবস্থান নিয়েছেন। ইতোমধ্যে তিনি গাজার ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের আগ্রাসনের তীব্র সমালোচনা করেছেন এবং টেকসই যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।
অ্যাঞ্জেলাস প্রার্থনার পর পোপ বলেন, আমি মধ্যপ্রাচ্যের খ্রিস্টানদের জন্য প্রার্থনা করেছি। তারা ভয়াবহ সংঘাতের পরিণাম ভোগ করছে এবং অনেক ক্ষেত্রে পবিত্র দিনগুলো পালন করতে পারছে না। যারা যুদ্ধ শুরু করে, তাদের প্রার্থনায় ঈশ্বর সাড়া দেন না।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে লাখ লাখ মানুষ বাড়ি ছেড়ে পালাচ্ছে উল্লেখ করে সকল যুদ্ধে জড়িত পক্ষকে আলোচনার টেবিলে বসার আহ্বান জানান নতুন পোপ। তবে কোনো দেশকে সরাসরি উল্লেখ না করে তিনি শান্তি প্রতিষ্ঠার প্রতি জোর দেন।
এদিকে রোববার ইরানের বিরুদ্ধে যুক্তর

এদিকে রোববার ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের আগ্রাসনের ৩০ দিনে গড়ায়। দুই শক্তিশালী দেশের বিমান হামলার জবাবে ইসরাইলের পাশাপাশি মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্র দেশগুলোর বিরুদ্ধে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। এতে সৌদি আরব, কাতার ও আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোও সংঘাতের শিকার হচ্ছে।
পোপ চতুর্দশ লিওর বার্তা হলো – যুদ্ধ ও সহিংসতায় কোনো সমাধান নেই, শান্তি ও সংলাপ ছাড়া অঞ্চলে স্থায়ী সমাধান সম্ভব নয়।
উল্লেখ্য, গত ২১ এপ্রিল পোপ ফ্রান্সিসের মৃত্যুর তার উত্তরসূরি হন চতুর্দশ লিও।