মনির-রিয়াজুল হত্যা মামলায় দীপু মনির জামিন আবেদন খারিজ

  জুলাই আন্দোলনের সময় সংঘটিত মো. মনির ও রিয়াজুল তালুকদার হত্যা মামলায় আওয়ামী সরকারের সাবেক মন্ত্রী ডা. দীপু মনির জামিন আবেদন খারিজ করেছেন আদালত। মঙ্গলবার (১৬ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালতে আসামিপক্ষে জামিন আবেদন করা হলে শুনানি শেষে আদালত আবেদন নাকচ করেন। ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট শাহবাগ থানাধীন চানখারপুল এলাকায় ছাত্র-জনতার আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন ঝুট ব্যবসায়ী মো. মনির। এ ঘটনায় নিহতের স্ত্রী রোজিনা আক্তার বাদী হয়ে গত বছরের ১৪ মার্চ শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৩৫১ জনের নামোল্লেখ এবং আরও ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। অন্যদিকে, ২০২৪ সালের ৪ আগস্ট রাজধানীর পল্টনের তোপখানা এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান রিয়াজুল তালুকদার। এ ঘটনায় তার সহকর্মী বিল্লাল হোসেন একই বছরের ১২ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলা করেন। আদালত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জুলাই আন্দোলন-পরবর্তী বিভিন্ন ঘটনায় দায়ের

মনির-রিয়াজুল হত্যা মামলায় দীপু মনির জামিন আবেদন খারিজ

 

জুলাই আন্দোলনের সময় সংঘটিত মো. মনির ও রিয়াজুল তালুকদার হত্যা মামলায় আওয়ামী সরকারের সাবেক মন্ত্রী ডা. দীপু মনির জামিন আবেদন খারিজ করেছেন আদালত।

মঙ্গলবার (১৬ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালতে আসামিপক্ষে জামিন আবেদন করা হলে শুনানি শেষে আদালত আবেদন নাকচ করেন।

ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট শাহবাগ থানাধীন চানখারপুল এলাকায় ছাত্র-জনতার আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন ঝুট ব্যবসায়ী মো. মনির। এ ঘটনায় নিহতের স্ত্রী রোজিনা আক্তার বাদী হয়ে গত বছরের ১৪ মার্চ শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৩৫১ জনের নামোল্লেখ এবং আরও ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

অন্যদিকে, ২০২৪ সালের ৪ আগস্ট রাজধানীর পল্টনের তোপখানা এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান রিয়াজুল তালুকদার। এ ঘটনায় তার সহকর্মী বিল্লাল হোসেন একই বছরের ১২ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলা করেন।

আদালত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জুলাই আন্দোলন-পরবর্তী বিভিন্ন ঘটনায় দায়ের হওয়া মোট ৩৮টি মামলার আসামি করা হয়েছে ডা. দীপু মনিকে। এর মধ্যে দুটি মামলায় তিনি জামিন পেলেও সেই জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করেছে।

এদিকে, তার স্বামীর অসুস্থতার বিষয় উল্লেখ করে পরিবারের পক্ষ থেকে প্যারোলে মুক্তির আবেদনও করা হয়েছে বলে জানা গেছে।

এমডিএএ/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow