ময়মনসিংহে চলন্ত নাগরদোলা ছিঁড়ে শিশুসহ আহত ৮

ময়মনসিংহের জয়নুল উদ্যানে চলন্ত নাগরদোলা ভেঙে পড়ে শিশুসহ অন্তত আটজন আহত হয়েছে। শুক্রবার (১ মে) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নগরীর ব্রহ্মপুত্র নদ সংলগ্ন ওই উদ্যানে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সন্ধ্যায় নাগরদোলায় প্রচুর দর্শনার্থী ছিল। চলন্ত অবস্থায় নাগরদোলাটি হঠাৎ ভেঙে মাটিতে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করেন এবং তাদের মধ্যে পাঁচ শিশুকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাস্থলে উপস্থিত আবুল মনসুর নামের একজন বলেন, এই পার্কে দীর্ঘদিন যাবত অবৈধভাবে এসব নাগরদোলা বসে ব্যবসা করে আসছিল। কর্তৃপক্ষ জানলেও এগুলো অপসারণ করার উদ্যোগ নেয়নি। যার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ গোলাম মাওলা বলেন, নাগরদোলা ভেঙে যাওয়ার ঘটনায় আহত অবস্থায় এখন পর্যন্ত পাঁচজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে বয়ষ্ক কেউ নেই। এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ

ময়মনসিংহে চলন্ত নাগরদোলা ছিঁড়ে শিশুসহ আহত ৮

ময়মনসিংহের জয়নুল উদ্যানে চলন্ত নাগরদোলা ভেঙে পড়ে শিশুসহ অন্তত আটজন আহত হয়েছে। শুক্রবার (১ মে) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নগরীর ব্রহ্মপুত্র নদ সংলগ্ন ওই উদ্যানে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সন্ধ্যায় নাগরদোলায় প্রচুর দর্শনার্থী ছিল। চলন্ত অবস্থায় নাগরদোলাটি হঠাৎ ভেঙে মাটিতে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করেন এবং তাদের মধ্যে পাঁচ শিশুকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনাস্থলে উপস্থিত আবুল মনসুর নামের একজন বলেন, এই পার্কে দীর্ঘদিন যাবত অবৈধভাবে এসব নাগরদোলা বসে ব্যবসা করে আসছিল। কর্তৃপক্ষ জানলেও এগুলো অপসারণ করার উদ্যোগ নেয়নি। যার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ গোলাম মাওলা বলেন, নাগরদোলা ভেঙে যাওয়ার ঘটনায় আহত অবস্থায় এখন পর্যন্ত পাঁচজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে বয়ষ্ক কেউ নেই।

এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কামরুজ্জামান মিন্টু/কেএইচকে/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow