ময়মনসিংহে বিলে ডুবে দুই শিশুর মৃত্যু

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় কচুয়া বিলে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উপজেলার বেরুলিয়া উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলো, বেরুলিয়া উত্তরপাড়া গ্রামের মো. আজিজুল হকের মেয়ে তানজিনা (৭) এবং একই এলাকার মো. মাসিদুল ইসলামের মেয়ে মারিয়া খাতুন (৭)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল থেকে দুই শিশু নিখোঁজ ছিল। পরিবারের সদস্য ও স্থানীয়রা বিভিন্ন স্থানে তাদের খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে বাড়ির পূর্ব পাশে অবস্থিত কচুয়া বিলের পানিতে তাদের সন্ধান মেলে। পরে দ্রুত উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসকের কাছে নেওয়া হলে তাদের মৃত ঘোষণা করা হয়। খবর পেয়ে মুক্তাগাছা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে। নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং মৃত্যুর ঘটনায় সন্দেহজনক কিছু না পাওয়ায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। মুক্তাগাছা থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) মুখলেসুর রহমান জাগো নিউজকে বলেন, বাড়ির পূর্ব পাশে কচুয়া বিলে পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। পর

ময়মনসিংহে বিলে ডুবে দুই শিশুর মৃত্যু

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় কচুয়া বিলে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উপজেলার বেরুলিয়া উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো, বেরুলিয়া উত্তরপাড়া গ্রামের মো. আজিজুল হকের মেয়ে তানজিনা (৭) এবং একই এলাকার মো. মাসিদুল ইসলামের মেয়ে মারিয়া খাতুন (৭)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল থেকে দুই শিশু নিখোঁজ ছিল। পরিবারের সদস্য ও স্থানীয়রা বিভিন্ন স্থানে তাদের খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে বাড়ির পূর্ব পাশে অবস্থিত কচুয়া বিলের পানিতে তাদের সন্ধান মেলে। পরে দ্রুত উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসকের কাছে নেওয়া হলে তাদের মৃত ঘোষণা করা হয়।

খবর পেয়ে মুক্তাগাছা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে। নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং মৃত্যুর ঘটনায় সন্দেহজনক কিছু না পাওয়ায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

মুক্তাগাছা থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) মুখলেসুর রহমান জাগো নিউজকে বলেন, বাড়ির পূর্ব পাশে কচুয়া বিলে পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং সুরতহাল শেষে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জাগো নিউজকে বলেন, দুই শিশুর ডুবে মৃত্যুর ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।


হোসাইন সুলভ/এফএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow