মরক্কো-মেলিলা সীমান্তে ফের সংঘর্ষ, স্পেনে ঢোকার চেষ্টায় উত্তেজনা

স্পেন-শাসিত মেলিলায় প্রবেশের চেষ্টাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। মরক্কো-মেলিলা সীমান্তে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার শত শত অভিবাসনপ্রত্যাশী সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে মরক্কোর নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। খবর আনাদোলু এজেন্সির।  সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে দেখা যায়, সীমান্ত এলাকায় অভিবাসনপ্রত্যাশীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর ধস্তাধস্তি ও সংঘর্ষ হয়। মরক্কোর সংবাদমাধ্যম হিবাপ্রেস জানিয়েছে, সীমান্তে গণহারে প্রবেশের চেষ্টার পর এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নিরাপত্তা বাহিনীর সদস্য এবং অভিবাসনপ্রত্যাশী উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এ ঘটনায় ৫০ জনকে আটক করেছে মরক্কোর কর্তৃপক্ষ। বারবার গণহারে সীমান্ত অতিক্রমের চেষ্টার কারণে মরক্কোর বেনি আনসার শহর ও স্পেন-শাসিত মেলিলার মধ্যকার বেনি আনসার সীমান্ত ক্রসিং টানা দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে। সীমান্ত বন্ধ থাকায় যাত্রীদের চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে বিদেশ থেকে দেশে ফেরা মরক্কোর প্রবাসীরা এ কারণে ভোগান্তিতে পড়েছেন। সূত্র: আনাদোলু এজেন্সি

মরক্কো-মেলিলা সীমান্তে ফের সংঘর্ষ, স্পেনে ঢোকার চেষ্টায় উত্তেজনা

স্পেন-শাসিত মেলিলায় প্রবেশের চেষ্টাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। মরক্কো-মেলিলা সীমান্তে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার শত শত অভিবাসনপ্রত্যাশী সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে মরক্কোর নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। খবর আনাদোলু এজেন্সির। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে দেখা যায়, সীমান্ত এলাকায় অভিবাসনপ্রত্যাশীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর ধস্তাধস্তি ও সংঘর্ষ হয়।

মরক্কোর সংবাদমাধ্যম হিবাপ্রেস জানিয়েছে, সীমান্তে গণহারে প্রবেশের চেষ্টার পর এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নিরাপত্তা বাহিনীর সদস্য এবং অভিবাসনপ্রত্যাশী উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এ ঘটনায় ৫০ জনকে আটক করেছে মরক্কোর কর্তৃপক্ষ।

বারবার গণহারে সীমান্ত অতিক্রমের চেষ্টার কারণে মরক্কোর বেনি আনসার শহর ও স্পেন-শাসিত মেলিলার মধ্যকার বেনি আনসার সীমান্ত ক্রসিং টানা দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে।

সীমান্ত বন্ধ থাকায় যাত্রীদের চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে বিদেশ থেকে দেশে ফেরা মরক্কোর প্রবাসীরা এ কারণে ভোগান্তিতে পড়েছেন।

সূত্র: আনাদোলু এজেন্সি

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow