মরণোত্তর অ্যাওয়ার্ড দিয়ে কোনো লাভ নেই: নূতন

ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়িকা নূতন জীবিত অবস্থায় শিল্পীদের সম্মান ও স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন। সম্প্রতি একটি অনুষ্ঠানে অ্যাওয়ার্ড গ্রহণ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন। শিল্পীদের মরণোত্তর অ্যাওয়ার্ড দেওয়ার চেয়ে বেঁচে থাকতে কাজের মূল্যায়ন করা বেশি জরুরি বলে মনে করেন এই প্রবীণ অভিনেত্রী। অনুভূতি প্রকাশ করে নূতন বলেন, ‘অ্যাওয়ার্ড পাওয়া একজন শিল্পীর জন্য বড় কিছু। সামনে যেন আরও ভালো কিছু করতে পারি এটাই কাম্য। সহজে কিন্তু অ্যাওয়ার্ড পাওয়া যায় না। এর পেছনে অনেক কষ্ট করতে হয়। কষ্টের ফলেই কেষ্ট মেলে। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। বেঁচে থাকলে এবং ভালো কাজ করলে ভবিষ্যতে আরও অ্যাওয়ার্ড পাব।’ অনুষ্ঠানে বেশিরভাগ কণ্ঠশিল্পী পুরস্কৃত হলেও অভিনেত্রী হিসেবে তিনিও এই সম্মাননা পেয়েছেন বলে জানান। জীবিত অবস্থায় শিল্পীদের মূল্যায়নের বিষয়ে জোর দিয়ে এই অভিনেত্রী সাংবাদিকদের বলেন, ‘আপনাদের কাছে অনুরোধ থাকবে শিল্পীরা জীবিত থাকতে তাদের পাওনা অ্যাওয়ার্ডগুলো যেন তাদের হাতে দেওয়া হয়। তারা যেন জীবিত থেকেই এই অ্যাওয়ার্ডগুলো উপভোগ করে হাসিমুখে মৃত্যুবরণ করতে পারে। মরে গেলে মরণোত্তর অ্

মরণোত্তর অ্যাওয়ার্ড দিয়ে কোনো লাভ নেই: নূতন
ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়িকা নূতন জীবিত অবস্থায় শিল্পীদের সম্মান ও স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন। সম্প্রতি একটি অনুষ্ঠানে অ্যাওয়ার্ড গ্রহণ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন। শিল্পীদের মরণোত্তর অ্যাওয়ার্ড দেওয়ার চেয়ে বেঁচে থাকতে কাজের মূল্যায়ন করা বেশি জরুরি বলে মনে করেন এই প্রবীণ অভিনেত্রী। অনুভূতি প্রকাশ করে নূতন বলেন, ‘অ্যাওয়ার্ড পাওয়া একজন শিল্পীর জন্য বড় কিছু। সামনে যেন আরও ভালো কিছু করতে পারি এটাই কাম্য। সহজে কিন্তু অ্যাওয়ার্ড পাওয়া যায় না। এর পেছনে অনেক কষ্ট করতে হয়। কষ্টের ফলেই কেষ্ট মেলে। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। বেঁচে থাকলে এবং ভালো কাজ করলে ভবিষ্যতে আরও অ্যাওয়ার্ড পাব।’ অনুষ্ঠানে বেশিরভাগ কণ্ঠশিল্পী পুরস্কৃত হলেও অভিনেত্রী হিসেবে তিনিও এই সম্মাননা পেয়েছেন বলে জানান। জীবিত অবস্থায় শিল্পীদের মূল্যায়নের বিষয়ে জোর দিয়ে এই অভিনেত্রী সাংবাদিকদের বলেন, ‘আপনাদের কাছে অনুরোধ থাকবে শিল্পীরা জীবিত থাকতে তাদের পাওনা অ্যাওয়ার্ডগুলো যেন তাদের হাতে দেওয়া হয়। তারা যেন জীবিত থেকেই এই অ্যাওয়ার্ডগুলো উপভোগ করে হাসিমুখে মৃত্যুবরণ করতে পারে। মরে গেলে মরণোত্তর অ্যাওয়ার্ড দিয়ে লাভ নেই। যে শিল্পী পেল সে তো জানলই না যে সে পেয়েছে। তাই শিল্পীরা বেঁচে থাকতে তাদের সম্মান দেখান।’ সবশেষে গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নূতন বলেন, ‘আপনাদের জন্যই আমরা। আমাদের জন্য আপনারা লিখবেন। মরে গেলে তো শুধু একটা ছবি দিয়ে সব শেষ হয়ে যায়। যতদিন বেঁচে আছি আমাদের কাজ নিয়ে লিখবেন।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow