মরদেহ উদ্ধারে গিয়ে হামলার শিকার ৩ পুলিশ সদস্য, গাড়ি ভাঙচুর

নাটোরের সিংড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত এক কিশোরের মরদেহ উদ্ধার করতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার হয়েছেন পুলিশের দুই কর্মকর্তাসহ তিন সদস্য। এসময় পুলিশের একটি গাড়ির গ্লাসও ভাঙচুর করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) রাত ১১টার দিকে উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের থেলকুড় গ্রামে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন- সিংড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. নেজাম ইসলাম, কালীগঞ্জ পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বিপ্লব কুমার রায় ও কনস্টেবল আশরাফুল ইসলাম। আহতদের মধ্যে কনস্টেবল আশরাফুল ইসলামকে নন্দীগ্রাম উপজেলার একটি হাসপাতালে এবং বিপ্লব কুমার রায় ও নেজাম ইসলামকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে সিংড়ার থেলকুড় গ্রামের সিয়াম আলী (১৭) নামে এক যুবক সরিষা ভাঙানো গাড়িসহ উল্টে আহত হয়। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যায়। পরিবারের লোকজন গোপনে মরদেহ বাড়িতে নিয়ে দাফন-কাফনের প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় পুলিশ খবর পেয়ে নিহতের বাড়িতে যায়। ময়নাতদন্তসহ আইনগত কার্যক্রমের জন্য মরদেহ উদ্ধার করতে গেলে স্থানীয় এলাকাবাসী বাধা দেন। একপর্যায়ে পুলিশের সঙ্গে স্থানীয়দের ক

মরদেহ উদ্ধারে গিয়ে হামলার শিকার ৩ পুলিশ সদস্য, গাড়ি ভাঙচুর

নাটোরের সিংড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত এক কিশোরের মরদেহ উদ্ধার করতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার হয়েছেন পুলিশের দুই কর্মকর্তাসহ তিন সদস্য। এসময় পুলিশের একটি গাড়ির গ্লাসও ভাঙচুর করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) রাত ১১টার দিকে উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের থেলকুড় গ্রামে এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন- সিংড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. নেজাম ইসলাম, কালীগঞ্জ পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বিপ্লব কুমার রায় ও কনস্টেবল আশরাফুল ইসলাম।

আহতদের মধ্যে কনস্টেবল আশরাফুল ইসলামকে নন্দীগ্রাম উপজেলার একটি হাসপাতালে এবং বিপ্লব কুমার রায় ও নেজাম ইসলামকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মরদেহ উদ্ধারে গিয়ে হামলার শিকার ৩ পুলিশ সদস্য, গাড়ি ভাঙচুর

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে সিংড়ার থেলকুড় গ্রামের সিয়াম আলী (১৭) নামে এক যুবক সরিষা ভাঙানো গাড়িসহ উল্টে আহত হয়। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যায়। পরিবারের লোকজন গোপনে মরদেহ বাড়িতে নিয়ে দাফন-কাফনের প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় পুলিশ খবর পেয়ে নিহতের বাড়িতে যায়। ময়নাতদন্তসহ আইনগত কার্যক্রমের জন্য মরদেহ উদ্ধার করতে গেলে স্থানীয় এলাকাবাসী বাধা দেন। একপর্যায়ে পুলিশের সঙ্গে স্থানীয়দের কথা কাটাকাটি হয়। এসময় স্থানীয়রা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায় এবং পুলিশের গাড়ি ভাঙচুর করে। এতে উপপরিদর্শকসহ তিন পুলিশ সদস্য আহত হন।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আ স ম আব্দুন নূর বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ নিহতের বাড়িতে মরদেহ উদ্ধারসহ আইনগত কার্যক্রম গ্রহণের জন্য গেলে তাদের কাজে বাধা দেন এবং তিন পুলিশ সদস্যের ওপর হামলা করে স্থানীয়রা। বর্তমানে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

রেজাউল করিম রেজা/কেএইচকে/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow