মসজিদে ইফতার বিতরণ নিয়ে মারামারি, আহত ৫ 

ঝিনাইদহ সদর উপজেলায় মসজিদে ইফতারির প্যাকেট বিতরণ নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।  বুধবার (১৮ মার্চ) উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়নের নগরবাথান ১৯ মাইল জামে মসজিদে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৩ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, বুধবার নগরবাথান ১৯ মাইল জামে মসজিদে এলাকার যুবকরা ইফতার মাহফিলের আয়োজন করে। ইফতারি বিতারণের সময় ওই গ্রামের জামসেদ নামে এক ব্যক্তি দুটি প্যাকেট দাবি করেন। এ নিয়ে আয়োজকদের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। ঘটনার জের ধরে মাগরিবের নামাজ শেষে জামশেদ আরও কয়েকজনকে ডেকে নিয়ে মসজিদের সামনে জড়ো হন। একপর্যায়ে তারা ইট দিয়ে মারুফ নামের এক যুবকের মাথায় আঘাত করে। এ সময় আয়োজকদের সঙ্গে তাদের মারামারি বেঁধে যায়। এতে ইটের আঘাত ও কিল-ঘুষিতে অন্তত পাঁচজন আহত হন। ঝিনাইদহ সদর থানার ওসি সামসুল আরেফিন বলেন, ইফতার নিয়ে মারামারির ঘটনায় ৫ জন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow