মহাখালীতে ডিএমপির ট্রাফিক বিভাগের পাক্ষিক হেলথ ক্যাম্প উদ্বোধন

পরিবহন শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। শনিবার (১৬ মে) সকাল ৯টায় মহাখালী বাস টার্মিনালের সামনে আনুষ্ঠানিকভাবে ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’ সেবার উদ্বোধন করেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, সারা বছর মামলা ও জরিমানা নিয়েই আমাদের কাজ করতে হয়। তবে এর বাইরে আমাদের সামাজিক দায়বদ্ধতাও রয়েছে। পরিবহন শ্রমিকরা অত্যন্ত কষ্টকর ও গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত—তাদের কল্যাণে কাজ করাও আমাদের দায়িত্ব।  তিনি আরও বলেন, আর্থিক অসচ্ছলতা ও সময়ের স্বল্পতার কারণে গণপরিবহনের চালকরা অনেক সময় চিকিৎসকের কাছে যেতে পারেন না। এমনকি চিকিৎসা নিতে গেলেও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা সম্পন্ন করতে কয়েকদিন সময় লেগে যায়। ফলে অনেকেই পূর্ণাঙ্গ চিকিৎসা না নিয়েই ফিরে আসেন, যা তাদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এই বিশাল জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই ডিএমপির এই উদ্যোগ। ডিএমপির ট্রাফিক বিভাগের আয়োজনে প্রাথমিকভাবে রাজধানীর ১০টি গুরুত্বপূর্ণ স্থানে এই স্বাস্থ্য ক্যাম্প পরিচালিত হচ্ছে। বেসরক

মহাখালীতে ডিএমপির ট্রাফিক বিভাগের পাক্ষিক হেলথ ক্যাম্প উদ্বোধন

পরিবহন শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। শনিবার (১৬ মে) সকাল ৯টায় মহাখালী বাস টার্মিনালের সামনে আনুষ্ঠানিকভাবে ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’ সেবার উদ্বোধন করেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, সারা বছর মামলা ও জরিমানা নিয়েই আমাদের কাজ করতে হয়। তবে এর বাইরে আমাদের সামাজিক দায়বদ্ধতাও রয়েছে। পরিবহন শ্রমিকরা অত্যন্ত কষ্টকর ও গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত—তাদের কল্যাণে কাজ করাও আমাদের দায়িত্ব। 

তিনি আরও বলেন, আর্থিক অসচ্ছলতা ও সময়ের স্বল্পতার কারণে গণপরিবহনের চালকরা অনেক সময় চিকিৎসকের কাছে যেতে পারেন না। এমনকি চিকিৎসা নিতে গেলেও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা সম্পন্ন করতে কয়েকদিন সময় লেগে যায়। ফলে অনেকেই পূর্ণাঙ্গ চিকিৎসা না নিয়েই ফিরে আসেন, যা তাদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এই বিশাল জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই ডিএমপির এই উদ্যোগ।

ডিএমপির ট্রাফিক বিভাগের আয়োজনে প্রাথমিকভাবে রাজধানীর ১০টি গুরুত্বপূর্ণ স্থানে এই স্বাস্থ্য ক্যাম্প পরিচালিত হচ্ছে। বেসরকারি বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকের সহযোগিতায় চালক ও পরিবহন শ্রমিকদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও স্বাস্থ্য পরামর্শ দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, অনুষ্ঠানে ডিএমপির ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow