মহাখালী সাততলা বস্তিতে বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু
রাজধানীর মহাখালী সাততলা বস্তিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুলাই) দুপুর দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে ওই ব্যক্তিকে স্থানীয় একটি হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৫টার দিকে মৃত ঘোষণা করেন। মারা যাওয়া ব্যক্তির নাম মো. ইকবাল হোসেন (৩৫)। তিনি নোয়াখালীর মাইজদীর মৃত জাকির হোসেনের ছেলে। তিনি সাততলা বস্তিতে ভাড়া বাসায় থাকতেন। আরও পড়ুন বোয়ালখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু ইকবালকে হাসপাতালে নিয়ে আসা তার শ্যালক জীবন বলেন, ‘আমার দুলাভাই বিভিন্ন অনুষ্ঠানের ডেকোরেশনে ইলেকট্রিক মিস্ত্রির কাজ করতো। আজ দুপুরে বাসায় ইলেকট্রিকের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়ে। পরে আমরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে
রাজধানীর মহাখালী সাততলা বস্তিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে।
শনিবার (৪ জুলাই) দুপুর দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে ওই ব্যক্তিকে স্থানীয় একটি হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৫টার দিকে মৃত ঘোষণা করেন।
মারা যাওয়া ব্যক্তির নাম মো. ইকবাল হোসেন (৩৫)। তিনি নোয়াখালীর মাইজদীর মৃত জাকির হোসেনের ছেলে। তিনি সাততলা বস্তিতে ভাড়া বাসায় থাকতেন।

বোয়ালখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
ইকবালকে হাসপাতালে নিয়ে আসা তার শ্যালক জীবন বলেন, ‘আমার দুলাভাই বিভিন্ন অনুষ্ঠানের ডেকোরেশনে ইলেকট্রিক মিস্ত্রির কাজ করতো। আজ দুপুরে বাসায় ইলেকট্রিকের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়ে। পরে আমরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
কেএজেডআইএ/একিউএফ/এএসএম
What's Your Reaction?