মহাসড়কে প্রবাসীর গাড়িতে ডাকাতি, চালককে গুলি করে মালামাল লুট

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মহাসড়কে এক সৌদি প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাত দলের গুলিতে মাইক্রোবাস চালক ফিরোজ মিয়া (৪০) গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুর ইউনিয়নের আষাড়িয়ারচর ব্রিজের ওপর এই ঘটনা ঘটে। ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা গেছে, সৌদি প্রবাসী দেলোয়ার হোসেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাইক্রোবাসযোগে নিজ গ্রাম চাঁদপুরে যাচ্ছিলেন। পথে আষাড়িয়ারচর ব্রিজের ওপর পৌঁছালে ৪টি মোটরসাইকেল ও একটি নোয়াহ মাইক্রোবাসে আসা ১০-১২ জনের একটি সশস্ত্র ডাকাত দল তাদের গতিরোধ করে। এ সময় চালক ফিরোজ মিয়া ডাকাতদের বাধা দিতে গেলে ধস্তাধস্তির একপর্যায়ে ডাকাতরা তাকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে। এতে চালক গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়লে ডাকাতরা প্রবাসীর পাসপোর্ট, মোবাইল ফোন, বিপুল পরিমাণ সৌদি রিয়াল ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। পরে স্থানীয়রা গুলিবিদ্ধ চালককে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহিবুল্লাহ জাগো নিউজকে বলেন, সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতির চেষ্টা চালালে

মহাসড়কে প্রবাসীর গাড়িতে ডাকাতি, চালককে গুলি করে মালামাল লুট

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মহাসড়কে এক সৌদি প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাত দলের গুলিতে মাইক্রোবাস চালক ফিরোজ মিয়া (৪০) গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুর ইউনিয়নের আষাড়িয়ারচর ব্রিজের ওপর এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা গেছে, সৌদি প্রবাসী দেলোয়ার হোসেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাইক্রোবাসযোগে নিজ গ্রাম চাঁদপুরে যাচ্ছিলেন। পথে আষাড়িয়ারচর ব্রিজের ওপর পৌঁছালে ৪টি মোটরসাইকেল ও একটি নোয়াহ মাইক্রোবাসে আসা ১০-১২ জনের একটি সশস্ত্র ডাকাত দল তাদের গতিরোধ করে।

এ সময় চালক ফিরোজ মিয়া ডাকাতদের বাধা দিতে গেলে ধস্তাধস্তির একপর্যায়ে ডাকাতরা তাকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে। এতে চালক গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়লে ডাকাতরা প্রবাসীর পাসপোর্ট, মোবাইল ফোন, বিপুল পরিমাণ সৌদি রিয়াল ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। পরে স্থানীয়রা গুলিবিদ্ধ চালককে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহিবুল্লাহ জাগো নিউজকে বলেন, সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতির চেষ্টা চালালে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতিতে ডাকাতরা পুরোপুরি সফল হতে পারেনি। তবে ধস্তাধস্তিতে প্রবাসী আহত হয়েছেন।

গুলি বর্ষণের বিষয়ে ওসি বলেন, ঘটনাস্থলে গুলির শব্দ শোনা গেছে, চালক গুলিবিদ্ধ হয়েছেন বলে আমরা ধারণা করছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

মো. আকাশ/কেএইচকে/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow