মাংস দিয়ে ভুনা খিচুড়ি, জমে উঠবে ছুটির দুপুর

মেঘলা আকাশ, টুপটাপ বৃষ্টির শব্দ আর ছুটির অলস দুপুর এই সময়টাকে আরও উপভোগ্য করে তুলতে চাই একটু ভিন্ন স্বাদের কিছু। ঠিক তখনই মনে পড়ে যায় গরম ধোঁয়া ওঠা মাংসের ভুনা খিচুড়ির কথা। মসলার ঘ্রাণে ভরপুর, নরম চাল-ডালের সঙ্গে মাখা মাংসের স্বাদ যেন একেবারে ঘরের আরামকে এনে দেয় প্লেটে। পরিবারের সবাইকে নিয়ে বসে, বৃষ্টিভেজা দিনে এই এক পদের খাবারেই জমে উঠতে পারে পুরো দুপুরের আনন্দ। রইলো রেসিপি- উপকরণ গরুর মাংস ১ কেজি পোলাওয়ের চাল ১ কেজি মুগ বা মসুর ডাল কাপ পেঁয়াজ কুচি আধা কাপ আদা বাটা দেড় চা চামচ রসুন বাটা দেড় চা চামচ কাঁচা মরিচ ৬-৭টি (স্বাদমতো) দারুচিনি ৩-৪ টুকরো এলাচ ৪-৫টি তেজপাতা ৩-৪টি হলুদগুঁড়ো দেড় চা চামচ মরিচগুঁড়ো দেড় চা চামচ লবণ স্বাদমতো সরিষার তেল পরিমাণমতো আরও পড়ুন: বৃষ্টির দুপুরে পাতে রাখুন আচারি খিচুড়ি সবাইকে চমকে দিতে রাঁধুন আম-কাসুন্দি চিংড়ি ঘরেই বানিয়ে নিন মজাদার মালাই লাচ্ছি যেভাবে তৈরি করবেন প্রথমে একটি পাত্রে তেল গরম করে তাতে গরম মসলা ও কাটা পেঁয়াজ দিয়ে ভেজে নিন, যতক্ষণ না হালকা বাদামি রং আসে। এরপর মাংস ও প্রয়োজনীয় মসলাগুলো যোগ করে ভালোভাবে নেড়ে কষাতে থাকুন। মাংস থেকে তেল আলাদা হত

মাংস দিয়ে ভুনা খিচুড়ি, জমে উঠবে ছুটির দুপুর

মেঘলা আকাশ, টুপটাপ বৃষ্টির শব্দ আর ছুটির অলস দুপুর এই সময়টাকে আরও উপভোগ্য করে তুলতে চাই একটু ভিন্ন স্বাদের কিছু। ঠিক তখনই মনে পড়ে যায় গরম ধোঁয়া ওঠা মাংসের ভুনা খিচুড়ির কথা।

মসলার ঘ্রাণে ভরপুর, নরম চাল-ডালের সঙ্গে মাখা মাংসের স্বাদ যেন একেবারে ঘরের আরামকে এনে দেয় প্লেটে। পরিবারের সবাইকে নিয়ে বসে, বৃষ্টিভেজা দিনে এই এক পদের খাবারেই জমে উঠতে পারে পুরো দুপুরের আনন্দ। রইলো রেসিপি-

উপকরণ

  • গরুর মাংস ১ কেজি
  • পোলাওয়ের চাল ১ কেজি
  • মুগ বা মসুর ডাল কাপ
  • পেঁয়াজ কুচি আধা কাপ
  • আদা বাটা দেড় চা চামচ
  • রসুন বাটা দেড় চা চামচ
  • কাঁচা মরিচ ৬-৭টি (স্বাদমতো)
  • দারুচিনি ৩-৪ টুকরো
  • এলাচ ৪-৫টি
  • তেজপাতা ৩-৪টি
  • হলুদগুঁড়ো দেড় চা চামচ
  • মরিচগুঁড়ো দেড় চা চামচ
  • লবণ স্বাদমতো
  • সরিষার তেল পরিমাণমতো

আরও পড়ুন:

যেভাবে তৈরি করবেন

প্রথমে একটি পাত্রে তেল গরম করে তাতে গরম মসলা ও কাটা পেঁয়াজ দিয়ে ভেজে নিন, যতক্ষণ না হালকা বাদামি রং আসে। এরপর মাংস ও প্রয়োজনীয় মসলাগুলো যোগ করে ভালোভাবে নেড়ে কষাতে থাকুন। মাংস থেকে তেল আলাদা হতে শুরু করলে ঢেকে দিয়ে সেদ্ধ হতে দিন।

এদিকে অন্য একটি হাঁড়িতে চাল ও ডাল সামান্য ভেজে নিন। এরপর কষানো মাংসের সঙ্গে এগুলো মিশিয়ে দিন। এবার চালের দ্বিগুণ এবং ডালের সমপরিমাণ গরম পানি ঢেলে দিন। মাঝারি থেকে কম আঁচে ১৫–২০ মিনিট রান্না করুন।

পানি শুকিয়ে চাল-ডাল নরম হয়ে এলে উপরে কয়েকটি কাঁচা মরিচ ছড়িয়ে দিন। তারপর ঢেকে আরও প্রায় ১৫ মিনিট দমে রাখুন। সবশেষে চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করুন মজাদার মাংস দিয়ে ভুনা খিচুড়ি।

জেএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow