মাগুরায় ইয়াবাসহ ফায়ার সার্ভিসের সদস্য আটক

মাগুরার শ্রীপুরে মাদক কারবারের অভিযোগে সাঈদ হোসেন নামের ফায়ার সার্ভিসের এক সদস্যকে আটক করে পুলিশে দিয়েছেন এলাকাবাসী। বৃহস্পতিবার (২৫ জুন) রাতে উপজেলার সারঙ্গদিয়া এলাকায় ১৬ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। শ্রীপুর ফায়ার ইস্টেশনের অফিসার মো. সামসুল আলম অভিযুক্ত সাঈদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘সাঈদ মাদক কারবারের সঙ্গে জড়িত কি-না জানি না। তিনি পুলিশ হেফাজতে আছেন বলে জানতে পেরেছি।’ শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া বলেন, ফায়ার সার্ভিসের এক সদস্য পুলিশ হেফাজতে আছেন। তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন। মো. মিনারুল ইসলাম জুয়েল/এসআর/এএসএম

মাগুরায় ইয়াবাসহ ফায়ার সার্ভিসের সদস্য আটক

মাগুরার শ্রীপুরে মাদক কারবারের অভিযোগে সাঈদ হোসেন নামের ফায়ার সার্ভিসের এক সদস্যকে আটক করে পুলিশে দিয়েছেন এলাকাবাসী।

বৃহস্পতিবার (২৫ জুন) রাতে উপজেলার সারঙ্গদিয়া এলাকায় ১৬ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।

শ্রীপুর ফায়ার ইস্টেশনের অফিসার মো. সামসুল আলম অভিযুক্ত সাঈদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘সাঈদ মাদক কারবারের সঙ্গে জড়িত কি-না জানি না। তিনি পুলিশ হেফাজতে আছেন বলে জানতে পেরেছি।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া বলেন, ফায়ার সার্ভিসের এক সদস্য পুলিশ হেফাজতে আছেন। তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

মো. মিনারুল ইসলাম জুয়েল/এসআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow