মাগুরায় ৩০ বছর পর বিজয়ী বিএনপির মনোয়ার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে বিপুল ভোটের ব্যবধানে জয় পেয়েছে মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ মনোয়ার হোসেন খান। প্রায় ৩০ বছর পর মাগুরা-১ আসনে কোন বিএনপি প্রার্থী বিজয়ী হল তাও আবার বিশাল ব্যবধানে।  মাগুরা-১ আসনটিতে ১৯৮৬ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয় জাতীয় পার্টি থেকে মেজর জেনারেল (অব.) এম এ মতিন। ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে আসনটিতে বিএনপি প্রার্থী মেজর জেনারেল (অব.) মজিদ উল হক সংসদ সদস্য  নির্বাচিত হয়েছিলেন। এরপর থেকে ধারাবাহিক ভাবে আসনটি আওয়ামী লীগের দখলে ছিল। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনটিতে আওয়ামী লীগ থেকে ক্রিকেটার সাকিব আল হাসান সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।   নির্বাচনের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, মাগুরা-১ আসনে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও ভোটের লড়াইটা হয়েছে বিএনপির মনোয়ার হোসেন খান ও জামায়াতে ইসলামী এর আব্দুল মতিন এর মধ্যে। বর্তমান মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ মনোয়ার হোসেন খান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৮৩ হাজার ৬৬৬ ভোট। আর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য আব্দুল মতিন পেয়েছেন ৮৮ হাজার ৩৬

মাগুরায় ৩০ বছর পর বিজয়ী বিএনপির মনোয়ার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে বিপুল ভোটের ব্যবধানে জয় পেয়েছে মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ মনোয়ার হোসেন খান। প্রায় ৩০ বছর পর মাগুরা-১ আসনে কোন বিএনপি প্রার্থী বিজয়ী হল তাও আবার বিশাল ব্যবধানে। 

মাগুরা-১ আসনটিতে ১৯৮৬ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয় জাতীয় পার্টি থেকে মেজর জেনারেল (অব.) এম এ মতিন। ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে আসনটিতে বিএনপি প্রার্থী মেজর জেনারেল (অব.) মজিদ উল হক সংসদ সদস্য  নির্বাচিত হয়েছিলেন। এরপর থেকে ধারাবাহিক ভাবে আসনটি আওয়ামী লীগের দখলে ছিল। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনটিতে আওয়ামী লীগ থেকে ক্রিকেটার সাকিব আল হাসান সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।  

নির্বাচনের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, মাগুরা-১ আসনে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও ভোটের লড়াইটা হয়েছে বিএনপির মনোয়ার হোসেন খান ও জামায়াতে ইসলামী এর আব্দুল মতিন এর মধ্যে।

বর্তমান মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ মনোয়ার হোসেন খান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৮৩ হাজার ৬৬৬ ভোট। আর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য আব্দুল মতিন পেয়েছেন ৮৮ হাজার ৩৬ ভোট। 

অন্য প্রার্থীদের মধ্যে মো. নাজিরুল ইসলাম হাতপাখা প্রতীকে ১৩ হাজার ৩৩৫ ভোট, জাকির হোসেন মোল্লা লাঙ্গল প্রতীকে ১ হাজার ৭২৫ ভোট, শম্পা বসু মই প্রতীকে ১ হাজার ১৮৫ ভোট, কাজী রেজাউল হোসেন ডাব প্রতীকে ৮০৬ ভোট, মো. খলিলুর রহমান ট্রাক প্রতীকে ২৮৬ ভোট পেয়েছেন।

আলহাজ মনোয়ার হোসেন খান বলেন, মাগুরা এক আসনটি বিগত ৩০ বছর ধরে আওয়ামী লীগের দখলে ছিল। এবারের নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে আমাকে ভোট দিয়েছে। আমি সবাই সঙ্গে নিয়ে আধুনিক ও উন্নত মাগুরা গড়ে তুলব, ইনশাআল্লাহ। 

আসনটিতে মোট ভোটার ৪ লাখ ৩০ হাজার ৭৭৬ জন। যার মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১২ হাজার ১২৯ জন, মহিলা ভোটার ২ লাখ ১৩ হাজার ১১৬ জন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow