‘মাজারের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করবে সরকার’
হজরত শাহজালাল (রহ.) মাজারের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী। একইসঙ্গে তিনি আশা প্রকাশ করেছেন, আগামী মাস থেকে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরের ফলাফল দৃশ্যমান হবে ও আগামী জুলাইয়ের মধ্যে মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে সুখবর পাওয়া যাবে। বুধবার (২৪ জুন) বিকেলে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মালয়েশিয়া সফর প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া সফর অত্যন্ত সফল ও ফলপ্রসূ হয়েছে। মালয়েশিয়া সরকার ও জনগণের আন্তরিক সহযোগিতা এবং দুই দেশের উচ্চপর্যায়ের আলোচনার ফলে শ্রমবাজার, জনশক্তি রপ্তানি ও দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হয়েছে। তিনি আশা করেন, আগামী জুলাই মাসের মধ্যে মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করবেন। এরমধ্য দিয়ে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে দৃশ্যমান অগ্রগতি ও সুখবর পাওয়া যাবে। মাজার ব্যবস্থাপনা নিয়ে তিনি বলেন,
হজরত শাহজালাল (রহ.) মাজারের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
একইসঙ্গে তিনি আশা প্রকাশ করেছেন, আগামী মাস থেকে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরের ফলাফল দৃশ্যমান হবে ও আগামী জুলাইয়ের মধ্যে মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে সুখবর পাওয়া যাবে।
বুধবার (২৪ জুন) বিকেলে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মালয়েশিয়া সফর প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া সফর অত্যন্ত সফল ও ফলপ্রসূ হয়েছে। মালয়েশিয়া সরকার ও জনগণের আন্তরিক সহযোগিতা এবং দুই দেশের উচ্চপর্যায়ের আলোচনার ফলে শ্রমবাজার, জনশক্তি রপ্তানি ও দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হয়েছে।
তিনি আশা করেন, আগামী জুলাই মাসের মধ্যে মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করবেন। এরমধ্য দিয়ে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে দৃশ্যমান অগ্রগতি ও সুখবর পাওয়া যাবে।
মাজার ব্যবস্থাপনা নিয়ে তিনি বলেন, হজরত শাহজালাল (রহ.) মাজারের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করার উদ্যোগকে সরকার ইতিবাচকভাবে দেখছে। আমরা সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করব। সিলেটের বিভিন্ন স্টেকহোল্ডার, রাজনৈতিক নেতৃত্ব এবং সমাজের সর্বস্তরের মানুষের সঙ্গে আলোচনা করে দ্রুত একটি গ্রহণযোগ্য ও স্বচ্ছ ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলা হবে। এছাড়া সাম্প্রতিক ঘটনাগুলো অনেক বাস্তবতা সামনে এনেছে। তাই মাজারের আয়-ব্যয় ও ব্যবস্থাপনায় কোনো ধরনের অনিয়ম বা অস্বচ্ছতার সুযোগ দেওয়া হবে না। জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা অনুযায়ী স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।
What's Your Reaction?