মাঝপথে ৩ বগি ফেলে রেখে ১ কিমি চলে গেল ট্রেন
কুমিল্লার নাঙ্গলকোটে চলন্ত অবস্থায় উদয়ন এক্সপ্রেস ট্রেনের বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১ এপ্রিল) সকালে ঢাকা-চট্টগ্রাম রেলপথের হাসানপুর স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বগি বিচ্ছিন্ন হয়ে ট্রেনটির সামনের অংশ প্রায় এক কিলোমিটার দূরে চলে গেলেও বড় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে এতে চরম আতঙ্ক ও ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
রেলওয়ে সূত্র জানায়, সিলেট থেকে চট্টগ্রামগামী ‘উদয়ন এক্সপ্রেস’ ট্রেনটি সকাল ৬টা ৫ মিনিটে কুমিল্লার হাসানপুর রেলস্টেশন অতিক্রম করে। স্টেশন ছাড়ার কিছুদূর পরই হাসানপুর ও গুণবতী রেলস্টেশনের মাঝামাঝি এলাকায় ট্রেনটির পেছনের ৩টি বগি মূল ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। বগিগুলো রেখে ইঞ্জিনের অংশটি প্রায় এক কিলোমিটার পথ এগিয়ে যাওয়ার পর চালক বিষয়টি বুঝতে পারেন।
যাত্রীরা জানান, হঠাৎ বিকট শব্দে বগি আলাদা হয়ে গেলে তারা আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করেন। পরে ট্রেনের চালক সামনের অংশ নিয়ে ব্রেক করেন এবং ধীরে ধীরে পেছনে ফিরে আসেন।
হাসানপুর রেলস্টেশন মাস্টার নাসির উদ্দিন জানান, ট্রেনটি দুই ভাগ হয়ে যাওয়ার ঘটনাটি স্টেশনের বাইরে ঘটেছিল। খবর পেয়ে রেলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে বগি
কুমিল্লার নাঙ্গলকোটে চলন্ত অবস্থায় উদয়ন এক্সপ্রেস ট্রেনের বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১ এপ্রিল) সকালে ঢাকা-চট্টগ্রাম রেলপথের হাসানপুর স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বগি বিচ্ছিন্ন হয়ে ট্রেনটির সামনের অংশ প্রায় এক কিলোমিটার দূরে চলে গেলেও বড় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে এতে চরম আতঙ্ক ও ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
রেলওয়ে সূত্র জানায়, সিলেট থেকে চট্টগ্রামগামী ‘উদয়ন এক্সপ্রেস’ ট্রেনটি সকাল ৬টা ৫ মিনিটে কুমিল্লার হাসানপুর রেলস্টেশন অতিক্রম করে। স্টেশন ছাড়ার কিছুদূর পরই হাসানপুর ও গুণবতী রেলস্টেশনের মাঝামাঝি এলাকায় ট্রেনটির পেছনের ৩টি বগি মূল ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। বগিগুলো রেখে ইঞ্জিনের অংশটি প্রায় এক কিলোমিটার পথ এগিয়ে যাওয়ার পর চালক বিষয়টি বুঝতে পারেন।
যাত্রীরা জানান, হঠাৎ বিকট শব্দে বগি আলাদা হয়ে গেলে তারা আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করেন। পরে ট্রেনের চালক সামনের অংশ নিয়ে ব্রেক করেন এবং ধীরে ধীরে পেছনে ফিরে আসেন।
হাসানপুর রেলস্টেশন মাস্টার নাসির উদ্দিন জানান, ট্রেনটি দুই ভাগ হয়ে যাওয়ার ঘটনাটি স্টেশনের বাইরে ঘটেছিল। খবর পেয়ে রেলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে বগিগুলো পুনরায় সংযোগ করার কাজ শুরু করেন। প্রায় ৩০ মিনিট চেষ্টার পর বগিগুলো সংযুক্ত করা হলে ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
এই ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম রেলপথের ডাউন লাইনে (চট্টগ্রামমুখী) ট্রেন চলাচল সাময়িকভাবে বিঘ্নিত হয়।
সংযোগ স্থাপনের পর বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে নিশ্চিত করেছেন নাঙ্গলকোট রেলস্টেশন মাস্টার জামাল উদ্দিন।
বিচ্ছিন্ন হওয়া বগিগুলোর পাশেই ছিল ‘গার্ড ব্রেক’ বগি, যেখানে ট্রেনের পরিচালক ও যাত্রীদের জন্য ক্যান্টিন থাকে। যাত্রীদের অভিযোগ, রেলকর্মীদের গাফিলতির কারণেই এমন বিপজ্জনক ঘটনা ঘটেছে। বগিগুলোর সংযোগ (কাপলিং) সঠিকভাবে না হওয়ায় চলন্ত অবস্থায় তা খুলে যায়।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। কোনো যান্ত্রিক ত্রুটি নাকি অবহেলা ছিল, তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।