মাঝরাতে কলেজে আমির-অরিজিৎ! অধ্যক্ষের অভিযোগ ঘিরে তোলপাড়

মুর্শিদাবাদে আমির খানের সফর শেষ হলেও বিতর্ক পিছু ছাড়ছে না। এবার অভিযোগ উঠল, গায়ক অরিজিৎ সিং ও আমির খান রাতের অন্ধকারে অনুমতি ছাড়াই জিয়াগঞ্জের একটি সরকারি কলেজে ঢুকেছেন। বিষয়টি নিয়ে সিসিটিভি ফুটেজ প্রকাশ করে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন খোদ কলেজের অধ্যক্ষ অজয় অধিকারী। তবে ‘রহস্যজনক’ কারণে সেই পোস্ট ডিলিটও করে দিয়েছেন তিনি। অভিযোগ, গত ৪ ফেব্রুয়ারি রাত ১টার দিকে প্রায় ১০টি বাইক নিয়ে দলবলসহ অরিজিৎ ও আমির ‘রানি ধন্য কুমারী কলেজ’-এ প্রবেশ করেন। সেখানে তারা প্রায় ১ ঘণ্টা ২০ মিনিট অবস্থান করেন। ইনডোর গেমস হলের সামনে বাইক রেখে তারা ব্যাডমিন্টন খেলেন এবং শুটিংও করেন বলে দাবি করা হয়। সিসিটিভি ফুটেজে এই দৃশ্য ধরা পড়ে। কলেজের অধ্যক্ষ অজয় অধিকারী ফেসবুকে ফুটেজ শেয়ার করে প্রশ্ন তোলেন, “এত রাতে কলেজের অনুমতি ছাড়া এরা সামাজিক কাজে আসেননি, বাণিজ্যিক উদ্দেশ্যেই এসেছিলেন। নাইট গার্ডকে প্রভাবিত করে কলেজ চত্বর ব্যবহার করেছেন। বিখ্যাত মানুষ বলেই কি তাঁরা সব করতে পারেন?” তবে পোস্ট করার কিছুক্ষণ পরেই ‘অজ্ঞাত’ চাপে ভিডিও ও স্ট্যাটাস ডিলিট করতে বাধ্য হন অধ্যক্ষ। তিনি শুধু জানান, ‘পোস্টটি ডিলিট করতে বাধ্য হলাম’। সরকার

মাঝরাতে কলেজে আমির-অরিজিৎ! অধ্যক্ষের অভিযোগ ঘিরে তোলপাড়
মুর্শিদাবাদে আমির খানের সফর শেষ হলেও বিতর্ক পিছু ছাড়ছে না। এবার অভিযোগ উঠল, গায়ক অরিজিৎ সিং ও আমির খান রাতের অন্ধকারে অনুমতি ছাড়াই জিয়াগঞ্জের একটি সরকারি কলেজে ঢুকেছেন। বিষয়টি নিয়ে সিসিটিভি ফুটেজ প্রকাশ করে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন খোদ কলেজের অধ্যক্ষ অজয় অধিকারী। তবে ‘রহস্যজনক’ কারণে সেই পোস্ট ডিলিটও করে দিয়েছেন তিনি। অভিযোগ, গত ৪ ফেব্রুয়ারি রাত ১টার দিকে প্রায় ১০টি বাইক নিয়ে দলবলসহ অরিজিৎ ও আমির ‘রানি ধন্য কুমারী কলেজ’-এ প্রবেশ করেন। সেখানে তারা প্রায় ১ ঘণ্টা ২০ মিনিট অবস্থান করেন। ইনডোর গেমস হলের সামনে বাইক রেখে তারা ব্যাডমিন্টন খেলেন এবং শুটিংও করেন বলে দাবি করা হয়। সিসিটিভি ফুটেজে এই দৃশ্য ধরা পড়ে। কলেজের অধ্যক্ষ অজয় অধিকারী ফেসবুকে ফুটেজ শেয়ার করে প্রশ্ন তোলেন, “এত রাতে কলেজের অনুমতি ছাড়া এরা সামাজিক কাজে আসেননি, বাণিজ্যিক উদ্দেশ্যেই এসেছিলেন। নাইট গার্ডকে প্রভাবিত করে কলেজ চত্বর ব্যবহার করেছেন। বিখ্যাত মানুষ বলেই কি তাঁরা সব করতে পারেন?” তবে পোস্ট করার কিছুক্ষণ পরেই ‘অজ্ঞাত’ চাপে ভিডিও ও স্ট্যাটাস ডিলিট করতে বাধ্য হন অধ্যক্ষ। তিনি শুধু জানান, ‘পোস্টটি ডিলিট করতে বাধ্য হলাম’। সরকারি প্রতিষ্ঠানে এমন ‘বেআইনি’ অনুপ্রবেশ নিয়ে স্থানীয় ও নেটপাড়ায় শুরু হয়েছে তুমুল সমালোচনা। প্রশ্ন উঠেছে, তারকারা কি তবে আইনের ঊর্ধ্বে?

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow