মাটন কালাভুনা রান্নার রেসিপি
বাঙালি ভোজনরসিকদের কাছে ‘কালাভুনা’ একটি অত্যন্ত জনপ্রিয় ও ঐতিহ্যবাহী নাম। সাধারণত গরুর মাংসের কালাভুনা সবথেকে বেশি পরিচিত হলেও, খাসির মাংস বা মাটন দিয়ে তৈরি কালাভুনা স্বাদে কোনো অংশেই কম নয়। গরম গরম এক থালা সাদা ভাত কিংবা ঝরঝরে সুগন্ধি পোলাওয়ের সঙ্গে মাটন কালাভুনা যেন খাওয়ার আনন্দকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। বিশেষ করে ঈদের বিশেষ আয়োজনে বা যেকোনো পারিবারিক উৎসবে আভিজাত্য আনতে এই পদের জুড়ি নেই। মাংসের টুকরোগুলোকে মশলার নিখুঁত মিশেলে দীর্ঘ সময় কষিয়ে কালচে রঙে রূপান্তর করার এই বিশেষ পদ্ধতিটিই এই রান্নার আসল বিশেষত্ব। চলুন তবে জেনে নেওয়া যাক, মাটন কালাভুনা তৈরির সহজ রেসিপি তৈরি করতে যা লাগবে খাসির মাংস- ১ কেজি পেঁয়াজ কুচি- ১ কাপ টকদই- ১ কাপ আদা বাটা- ১ টেবিল চামচ রসুন বাটা- ১ টেবিল চামচ লবণ- স্বাদমতো রাঁধুনি বা জোয়ান- ১ টেবিল চামচ শুকনা মরিচ গুঁড়া- ১ টেবিল চামচ জয়ফল-জয়িত্রী গুঁড়া- ১ চা চামচ মৌরি- ১ টেবিল চামচ হলুদ ও ধনিয়া গুঁড়া- ১ চা চামচ করে তেজপাতা, দারুচিনি, এলাচ- পরিমাণমতো। যেভাবে তৈরি করবেন প্রথমে মাংস ধুয়ে নিয়ে তাতে টক দই, আদা-রসুন বাটা ও লবণ দিয়ে ঘণ্টাখানেক রেখে দিন। এবার
বাঙালি ভোজনরসিকদের কাছে ‘কালাভুনা’ একটি অত্যন্ত জনপ্রিয় ও ঐতিহ্যবাহী নাম। সাধারণত গরুর মাংসের কালাভুনা সবথেকে বেশি পরিচিত হলেও, খাসির মাংস বা মাটন দিয়ে তৈরি কালাভুনা স্বাদে কোনো অংশেই কম নয়। গরম গরম এক থালা সাদা ভাত কিংবা ঝরঝরে সুগন্ধি পোলাওয়ের সঙ্গে মাটন কালাভুনা যেন খাওয়ার আনন্দকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। বিশেষ করে ঈদের বিশেষ আয়োজনে বা যেকোনো পারিবারিক উৎসবে আভিজাত্য আনতে এই পদের জুড়ি নেই। মাংসের টুকরোগুলোকে মশলার নিখুঁত মিশেলে দীর্ঘ সময় কষিয়ে কালচে রঙে রূপান্তর করার এই বিশেষ পদ্ধতিটিই এই রান্নার আসল বিশেষত্ব।
চলুন তবে জেনে নেওয়া যাক, মাটন কালাভুনা তৈরির সহজ রেসিপি
তৈরি করতে যা লাগবে
খাসির মাংস- ১ কেজি
পেঁয়াজ কুচি- ১ কাপ
টকদই- ১ কাপ
আদা বাটা- ১ টেবিল চামচ
রসুন বাটা- ১ টেবিল চামচ
লবণ- স্বাদমতো
রাঁধুনি বা জোয়ান- ১ টেবিল চামচ
শুকনা মরিচ গুঁড়া- ১ টেবিল চামচ
জয়ফল-জয়িত্রী গুঁড়া- ১ চা চামচ
মৌরি- ১ টেবিল চামচ
হলুদ ও ধনিয়া গুঁড়া- ১ চা চামচ করে
তেজপাতা, দারুচিনি, এলাচ- পরিমাণমতো।
যেভাবে তৈরি করবেন
প্রথমে মাংস ধুয়ে নিয়ে তাতে টক দই, আদা-রসুন বাটা ও লবণ দিয়ে ঘণ্টাখানেক রেখে দিন। এবার রান্নার পাত্রে তেল গরম করে তাতে পেঁয়াজ ভেজে নিয়ে অর্ধেক তুলে রাখুন। এবার সব গুঁড়া মসলা ও আগে থেকে মাখিয়ে রাখা মাংস দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। কষানো হলে চুলার আঁচ কমিয়ে ঢেকে সেদ্ধ হতে দিন। প্রয়োজন হলে অল্প পানি যোগ করবেন। সেদ্ধ হয়ে গেলে আরও কিছুক্ষণ সময় নিয়ে রান্না করুন যেন মাংসের রং গাঢ় হয়। এরপর উপরে পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে নামিয়ে নিন।
What's Your Reaction?