মাঠ থেকে এসে মা দেখেন ঘরে ঝুলে আছে মেয়ে
নেত্রকোনার বারহাট্টায় ৯ বছরের এক শিশু কন্যার রহস্যজনক মৃত্যুকে ঘিরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
শুক্রবার (৬ মার্চ) বিকালে উপজেলার সদর ইউনিয়নের বিক্রমশ্রী গ্রামে এ ঘটনা ঘটে। তবে পুলিশের ধারণা ধর্ষণের পর শিশুটিকে হত্যা করা হয়েছে। শিশুটির নাম তাহিয়া আক্তার তানজিম ওরফে তুবা (৯)।
তুবা উপজেলা সদর ইউনিয়নের বিক্রমশ্রী গ্রামের মো. রফিকুল ইসলামের মেয়ে।
শিশুটির পরিবার ও পুলিশ সূত্রে সূত্রে জানা যায়, দুপুরে ভাত খাওয়া শেষে ছোট্ট তুবা ঘরের ভেতর নিজের হাতে আলপনা আঁকছিল। তখন তার মা চিনি আক্তার ছাগল আনতে যায় মাঠে। ছাগল নিয়ে বিকালে বাড়িতে এসে দেখে মেয়েটি তাদের ঘরের আড়ার সাথে ওড়না পেছিয়ে ঝোলানো। তখন তার মা দ্রুত মেয়েকে ঝোলানো অবস্থা থেকে নামিয়ে পানি দেয়। কিন্তু অবস্থার কোন পরিবর্তন না হওয়ায় বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে।
শিশুটির মা চিনি আক্তার জানায়, আমার মেয়ে বাড়িতে ভাত খাচ্ছিল। ঘরে কেউ ছিল না। এর মধ্যেই কি হয়ে গেল। আমি যখন আমার মাইয়াডারে ধরনা থাইক্কা নামাই তখন তার পাইজামা খোলা ছিল। আমার ছোট্ট শিশুটার সাথে যে এ কাজ করেছে আমি সেটার
নেত্রকোনার বারহাট্টায় ৯ বছরের এক শিশু কন্যার রহস্যজনক মৃত্যুকে ঘিরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
শুক্রবার (৬ মার্চ) বিকালে উপজেলার সদর ইউনিয়নের বিক্রমশ্রী গ্রামে এ ঘটনা ঘটে। তবে পুলিশের ধারণা ধর্ষণের পর শিশুটিকে হত্যা করা হয়েছে। শিশুটির নাম তাহিয়া আক্তার তানজিম ওরফে তুবা (৯)।
তুবা উপজেলা সদর ইউনিয়নের বিক্রমশ্রী গ্রামের মো. রফিকুল ইসলামের মেয়ে।
শিশুটির পরিবার ও পুলিশ সূত্রে সূত্রে জানা যায়, দুপুরে ভাত খাওয়া শেষে ছোট্ট তুবা ঘরের ভেতর নিজের হাতে আলপনা আঁকছিল। তখন তার মা চিনি আক্তার ছাগল আনতে যায় মাঠে। ছাগল নিয়ে বিকালে বাড়িতে এসে দেখে মেয়েটি তাদের ঘরের আড়ার সাথে ওড়না পেছিয়ে ঝোলানো। তখন তার মা দ্রুত মেয়েকে ঝোলানো অবস্থা থেকে নামিয়ে পানি দেয়। কিন্তু অবস্থার কোন পরিবর্তন না হওয়ায় বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে।
শিশুটির মা চিনি আক্তার জানায়, আমার মেয়ে বাড়িতে ভাত খাচ্ছিল। ঘরে কেউ ছিল না। এর মধ্যেই কি হয়ে গেল। আমি যখন আমার মাইয়াডারে ধরনা থাইক্কা নামাই তখন তার পাইজামা খোলা ছিল। আমার ছোট্ট শিশুটার সাথে যে এ কাজ করেছে আমি সেটার কঠিন বিচার চাই।
বারহাট্টা থানার এস আই কাদির আলী বলেন, ঘটনাটি শোনার পর পরই বারহাট্টা থানা পুলিশ বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আসে। প্রাথমিক আলামতে শিশুটিকে আড়ায় ঝোলানোর আগে ধর্ষণ করা হয়েছে বলে মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্টের পর বিষয়টি পরিষ্কার হবে এবং সেই অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।