মাত্র দুটি আমের জন্য শিশুকে অমানবিক নির্যাতন

নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলায় ছাদকৃষির গাছ থেকে দুটি আম পাড়ায় মো. আবদুল্ল্যাহ (১২) নামে মানসিক ভারসাম্যহীন এক শিশুকে অমানবিকভাবে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মো. নুরনবী (৬২) পলাতক রয়েছেন। শনিবার (২৩ মে) দুপুরে শিশুটির শরীরে নির্যাতনের চিহ্নের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক ক্ষোভ ও আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এর আগে শুক্রবার সন্ধ্যায় বসুরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বসুরহাট বাসটার্মিনালের সাবেক ডিসি ইসমাইলের ভবনের চারতলায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত নুরনবী উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত মোস্তফা মিয়ার ছেলে। তিনি ভবনের মালিক সাবেক ডিসি ইসমাইলের ভায়রা এবং ভবনটির দেখাশোনার দায়িত্বে রয়েছেন। বসুরহাট পৌরসভা ১ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য সচিব মাইনুল ইসলাম নাঈম বলেন, প্রায় ৬-৭ মাস আগে ভারসাম্যহীন আবদুল্ল্যাহ হঠাৎ বসুরহাট বাসটার্মিনাল এলাকায় চলে আসে। এরপর থেকে তিনি ও স্থানীয় কয়েকজন মিলে শিশুটির দেখাশোনা করে আসছেন। শুক্রবার সন্ধ্যায় আবদুল্ল্যাহ সাবেক ডিসি ইসমাইলের ভবনের ছাদে উঠে ছাদকৃষির একটি আমগাছ থেকে দুটি আম পাড়ে। এ সময় নুরনবী তাকে বেধড়ক মারধর করেন। পরে রা

মাত্র দুটি আমের জন্য শিশুকে অমানবিক নির্যাতন

নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলায় ছাদকৃষির গাছ থেকে দুটি আম পাড়ায় মো. আবদুল্ল্যাহ (১২) নামে মানসিক ভারসাম্যহীন এক শিশুকে অমানবিকভাবে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মো. নুরনবী (৬২) পলাতক রয়েছেন।

শনিবার (২৩ মে) দুপুরে শিশুটির শরীরে নির্যাতনের চিহ্নের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক ক্ষোভ ও আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এর আগে শুক্রবার সন্ধ্যায় বসুরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বসুরহাট বাসটার্মিনালের সাবেক ডিসি ইসমাইলের ভবনের চারতলায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত নুরনবী উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত মোস্তফা মিয়ার ছেলে। তিনি ভবনের মালিক সাবেক ডিসি ইসমাইলের ভায়রা এবং ভবনটির দেখাশোনার দায়িত্বে রয়েছেন।

বসুরহাট পৌরসভা ১ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য সচিব মাইনুল ইসলাম নাঈম বলেন, প্রায় ৬-৭ মাস আগে ভারসাম্যহীন আবদুল্ল্যাহ হঠাৎ বসুরহাট বাসটার্মিনাল এলাকায় চলে আসে। এরপর থেকে তিনি ও স্থানীয় কয়েকজন মিলে শিশুটির দেখাশোনা করে আসছেন। শুক্রবার সন্ধ্যায় আবদুল্ল্যাহ সাবেক ডিসি ইসমাইলের ভবনের ছাদে উঠে ছাদকৃষির একটি আমগাছ থেকে দুটি আম পাড়ে। এ সময় নুরনবী তাকে বেধড়ক মারধর করেন। পরে রাতভর আটকে রেখে দফায় দফায় নির্যাতন করা হয় বলেও অভিযোগ করেন তিনি। শনিবার সকালে শিশুটিকে ছেড়ে দিলে তার শরীরে গুরুতর আঘাতের চিহ্ন দেখা যায়।

অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার নুরনবীর মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। তাই তার কোন বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নুরুল হাকিম বলেন, খবর পেয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক করার জন্য পুলিশ পাঠানো হয়েছে। প্রতিবন্ধী ছেলে দুটি আম পাড়ায় তাকে একটু বেশি মারধর করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow