মাদকসহ যুবদল নেতা আটক

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মাদকবিরোধী অভিযানে যুবদল নেতা জুয়েল রানাসহ আটজনকে আটক করেছে পুলিশ। সোমবার (১১ মে) রাতে পুলিশের একটি দল মাদকবিরোধী এ অভিযান পরিচালনা করেন।  এরমধ্যে মাদকসহ আটক ৪, সন্দেহভাজন ৩ ও একজন নিয়মিত মামলার আসামি। মাদকসহ আটকরা হলেন, ভানোর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জুয়েল রানা (৩৭), ওই ইউনিয়নের ইউসুফ আলীর ছেলে আল আমিন (৩৩), কলন্দা করিয়া গ্রামের ইউসুফ আলীর ছেলে সাইরুল ইসলাম (৩৯) ও একই গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে আনিসুর রহমান (৩৪)। সন্দেহভাজন হিসেবে আটকরা হলেন, বড়বাড়ি ইউনিয়নের সাইফুল ইসলামের ছেলে শামীম হাসান (২৮), দুওসুও ইউনিয়নের মানিক হোসেনের ছেলে শাহিন কাদের (২০), ফজলুর রহমানের ছেলে আবু বক্কর সিদ্দিক (২৫) ও নিয়মিত মামলার একজন আসামি। বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম জানান, মাদকবিরোধী অভিযানে আটজনকে আটক করা হয়েছে। আটক চাজনকে গাঁজা ও সেবনের সরঞ্জামসহ আটক করা হয়। এছাড়াও তিনজনকে সন্দেহভাজন ও একজন নিয়মিত মামলার আসামি। আটক আটজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।    

মাদকসহ যুবদল নেতা আটক

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মাদকবিরোধী অভিযানে যুবদল নেতা জুয়েল রানাসহ আটজনকে আটক করেছে পুলিশ।


সোমবার (১১ মে) রাতে পুলিশের একটি দল মাদকবিরোধী এ অভিযান পরিচালনা করেন। 

এরমধ্যে মাদকসহ আটক ৪, সন্দেহভাজন ৩ ও একজন নিয়মিত মামলার আসামি। মাদকসহ আটকরা হলেন, ভানোর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জুয়েল রানা (৩৭), ওই ইউনিয়নের ইউসুফ আলীর ছেলে আল আমিন (৩৩), কলন্দা করিয়া গ্রামের ইউসুফ আলীর ছেলে সাইরুল ইসলাম (৩৯) ও একই গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে আনিসুর রহমান (৩৪)।

সন্দেহভাজন হিসেবে আটকরা হলেন, বড়বাড়ি ইউনিয়নের সাইফুল ইসলামের ছেলে শামীম হাসান (২৮), দুওসুও ইউনিয়নের মানিক হোসেনের ছেলে শাহিন কাদের (২০), ফজলুর রহমানের ছেলে আবু বক্কর সিদ্দিক (২৫) ও নিয়মিত মামলার একজন আসামি।

বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম জানান, মাদকবিরোধী অভিযানে আটজনকে আটক করা হয়েছে। আটক চাজনকে গাঁজা ও সেবনের সরঞ্জামসহ আটক করা হয়। এছাড়াও তিনজনকে সন্দেহভাজন ও একজন নিয়মিত মামলার আসামি। আটক আটজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।  
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow