‘মাদক ও ইভটিজিংমুক্ত সমাজ গড়তে সামাজিক আন্দোলনের বিকল্প নেই’

মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির বলেছেন, দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে হলে মাদক, ইভটিজিং ও চাঁদাবাজমুক্ত সমাজ গঠন করতে হবে। আর এই সামাজিক ব্যাধিগুলো নির্মূলে সামাজিক আন্দোলনের কোনো বিকল্প নেই। শুক্রবার (১ মে) বিকেলে মানিকগঞ্জের ঘিওর উপজেলার সিংজুরী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ইউনিয়ন বিএনপি আয়োজিত মাদক ও ইভটিজিং বিরোধী এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে জিন্নাহ কবির বলেন, মাদক নির্মূল করা ছাড়া রাষ্ট্রের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' ঘোষণা করেছেন। সমাজে কোনো মাদক কারবারির ঠাঁই হবে না। সংসদ সদস্য প্রতিটি পরিবারকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, প্রত্যেককে নিজ নিজ ঘর থেকে মাদকের বিরুদ্ধে শক্তিশালী আন্দোলন গড়ে তুলতে হবে। অপরাধীদের সতর্ক করে হুঁশিয়ারি উচ্চারণ করে এমপি বলেন, দলের নাম ভাঙিয়ে কেউ যদি মাদক ব্যবসা, ইভটিজিং বা চাঁদাবাজির সঙ্গে জড়িত হয়, তবে তাকে কোনো ছাড় দেওয়া হবে না। অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওত

‘মাদক ও ইভটিজিংমুক্ত সমাজ গড়তে সামাজিক আন্দোলনের বিকল্প নেই’

মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির বলেছেন, দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে হলে মাদক, ইভটিজিং ও চাঁদাবাজমুক্ত সমাজ গঠন করতে হবে। আর এই সামাজিক ব্যাধিগুলো নির্মূলে সামাজিক আন্দোলনের কোনো বিকল্প নেই।

শুক্রবার (১ মে) বিকেলে মানিকগঞ্জের ঘিওর উপজেলার সিংজুরী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ইউনিয়ন বিএনপি আয়োজিত মাদক ও ইভটিজিং বিরোধী এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে জিন্নাহ কবির বলেন, মাদক নির্মূল করা ছাড়া রাষ্ট্রের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' ঘোষণা করেছেন। সমাজে কোনো মাদক কারবারির ঠাঁই হবে না।

সংসদ সদস্য প্রতিটি পরিবারকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, প্রত্যেককে নিজ নিজ ঘর থেকে মাদকের বিরুদ্ধে শক্তিশালী আন্দোলন গড়ে তুলতে হবে।

অপরাধীদের সতর্ক করে হুঁশিয়ারি উচ্চারণ করে এমপি বলেন, দলের নাম ভাঙিয়ে কেউ যদি মাদক ব্যবসা, ইভটিজিং বা চাঁদাবাজির সঙ্গে জড়িত হয়, তবে তাকে কোনো ছাড় দেওয়া হবে না। অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় আসতে হবে।

সমাবেশে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল আলীম খান মনোয়ার, সাংগঠনিক সম্পাদক আল মামুন ভূঁইয়া, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েলসহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতারা।

মাদক ও ইভটিজিংয়ের মতো সামাজিক সমস্যার বিরুদ্ধে সংসদ সদস্যের এমন ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow