মাদক ও সন্ত্রাস নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : মুস্তাফিজুর রহমান দিপু
নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান দিপু ভুঁইয়া বলেছেন, মাদক ও সন্ত্রাস নির্মূলে খেলাধুলার বিকল্প কিছু নেই। শনিবার (০২ মে) উপজেলার মুড়াপাড়া সরকারি পাইলট মডেল হাই স্কুলের ১২৫ বছর পূর্তি উপলক্ষে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। মুস্তাফিজুর রহমান দিপু ভুঁইয়া বলেন, সকল ধরনের অপরাধ প্রবণতা কমাতে খেলার কোনো বিকল্প নেই। আমরা চাই রূপগঞ্জের প্রতিটি এলাকায় যেন এ ধরনের খেলাধুলার আয়োজন করা হয়। তাহলে যুবসমাজ অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন। খেলার প্রথম পর্বে তারাবো পৌরসভা বনাম মুড়াপাড়া ইউনিয়ন পরিষদ টিমের ফুটবল খেলা শুরু হয়। ঐতিহ্যবাহী ফুটবল খেলা দেখতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত শত শত দর্শক ভিড় জমায়। এছাড়া এ ধরনের খেলার আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানান দর্শনার্থীরা। খেলায় তারাবো পৌরসভাকে ০-১ গোলে হারিয়ে মুড়াপাড়া ইউনিয়ন পরিষদ বিজয়ী হয়।
নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান দিপু ভুঁইয়া বলেছেন, মাদক ও সন্ত্রাস নির্মূলে খেলাধুলার বিকল্প কিছু নেই।
শনিবার (০২ মে) উপজেলার মুড়াপাড়া সরকারি পাইলট মডেল হাই স্কুলের ১২৫ বছর পূর্তি উপলক্ষে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
মুস্তাফিজুর রহমান দিপু ভুঁইয়া বলেন, সকল ধরনের অপরাধ প্রবণতা কমাতে খেলার কোনো বিকল্প নেই। আমরা চাই রূপগঞ্জের প্রতিটি এলাকায় যেন এ ধরনের খেলাধুলার আয়োজন করা হয়। তাহলে যুবসমাজ অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন।
খেলার প্রথম পর্বে তারাবো পৌরসভা বনাম মুড়াপাড়া ইউনিয়ন পরিষদ টিমের ফুটবল খেলা শুরু হয়। ঐতিহ্যবাহী ফুটবল খেলা দেখতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত শত শত দর্শক ভিড় জমায়। এছাড়া এ ধরনের খেলার আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানান দর্শনার্থীরা।
খেলায় তারাবো পৌরসভাকে ০-১ গোলে হারিয়ে মুড়াপাড়া ইউনিয়ন পরিষদ বিজয়ী হয়।
What's Your Reaction?