মাদক কারবারিদের হামলায় আহত পাঁচ পুলিশ, গ্রেফতার দুই
নেত্রকোনার দুর্গাপুরে ক্রেতা সেজে পরিচালিত জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) মাদকবিরোধী অভিযানে মাদক কারবারিরা হামলা করেছে। এতে জেলা ডিবি পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছে। এসময় হামলাকারীদের মধ্যে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৪ জুলাই) রাত পৌনে ৯টার দিকে দুর্গাপুর উপজেলার মাসকান্দা গ্রামের একটি সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রোববার (৫ জুলাই) বিকেলে সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে একটি এবং বিশেষ ক্ষমতা আইনে আরও একটি মামলা করেছে পুলিশ। পুলিশ জানায়, ক্রেতা সেজে মাদক কেনার উদ্দেশ্যে ডিবির একটি দল অভিযান চালায়। এ সময় অভিযুক্তরা পুলিশের উপস্থিতি টের পেয়ে হামলা চালায়। একপর্যায়ে দুইজনকে গ্রেফতার করা হলেও অন্যরা পালিয়ে যান। ঘটনাস্থল থেকে ১০০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। গ্রেফতার দুজন হলেন- উপজেলার মাসকান্দা গ্রামের আবদুল আউয়াল (৫৫) এবং জারিয়া-মাসকান্দা গ্রামের আলী আকবর (২৮)। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেফতার দেখানো হয়েছে। হামলায় আহত পুলিশ সদস্যরা হলেন- এসআই হায়দার আলী (রানা), এএসআই মো. সাকিব এবং কনস্টেবল আমিনুল ইসলাম, খোকন ও রনজিৎ সিংহ। এ ঘটনায় এসআই হায়দার আলী বাদী হয়ে চারজনের নাম উ
নেত্রকোনার দুর্গাপুরে ক্রেতা সেজে পরিচালিত জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) মাদকবিরোধী অভিযানে মাদক কারবারিরা হামলা করেছে। এতে জেলা ডিবি পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছে। এসময় হামলাকারীদের মধ্যে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৪ জুলাই) রাত পৌনে ৯টার দিকে দুর্গাপুর উপজেলার মাসকান্দা গ্রামের একটি সড়কে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় রোববার (৫ জুলাই) বিকেলে সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে একটি এবং বিশেষ ক্ষমতা আইনে আরও একটি মামলা করেছে পুলিশ।
পুলিশ জানায়, ক্রেতা সেজে মাদক কেনার উদ্দেশ্যে ডিবির একটি দল অভিযান চালায়। এ সময় অভিযুক্তরা পুলিশের উপস্থিতি টের পেয়ে হামলা চালায়। একপর্যায়ে দুইজনকে গ্রেফতার করা হলেও অন্যরা পালিয়ে যান। ঘটনাস্থল থেকে ১০০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।
গ্রেফতার দুজন হলেন- উপজেলার মাসকান্দা গ্রামের আবদুল আউয়াল (৫৫) এবং জারিয়া-মাসকান্দা গ্রামের আলী আকবর (২৮)। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেফতার দেখানো হয়েছে।
হামলায় আহত পুলিশ সদস্যরা হলেন- এসআই হায়দার আলী (রানা), এএসআই মো. সাকিব এবং কনস্টেবল আমিনুল ইসলাম, খোকন ও রনজিৎ সিংহ।
এ ঘটনায় এসআই হায়দার আলী বাদী হয়ে চারজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ২৫ জনকে আসামি করে সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে একটি মামলা দায়ের করেন। পাশাপাশি বিশেষ ক্ষমতা আইনে চারজনকে আসামি করে আরেকটি মামলা করা হয়েছে। তদন্তের স্বার্থে ওই মামলার আরও দুই আসামির নাম প্রকাশ করেনি পুলিশ।
জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাংশু কুমার দেব বলেন, গ্রেফতার আলী আকবর প্রায় দুই মাস আগে ৬০০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার হয়েছিলেন। ওই মামলায় জামিনে মুক্ত হয়ে গত সোমবার কারাগার থেকে বের হওয়ার পর আবারও মাদক কারবারে জড়িত থাকার তথ্যের ভিত্তিতেই এ অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরও বলেন, আহতদের মধ্যে দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি তিনজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, দুজনকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
এইচ এম কামাল/এসজেডএইচ/জেআইএম
What's Your Reaction?