মাদক নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতা করতে হবে : নায়াব ইউসুফ

স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্দেশে ফরিদপুর ৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ বলেছেন, মাদক নির্মূলে আপনাদের ১১০% সহযোগিতা করতে হবে। দেশ এবং দশের কথা চিন্তা করে আপনারা নিজ নিজ এলাকায় সক্রিয় হয়ে মাদক, অপরাধ দমন ও আইন শৃঙ্খলা ঠিক রাখতে সহযোগিতা করেন। সোমবার (১১ মে) দুপুরে ফরিদপুর সদরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।   নায়াব ইউসুফ বলেন, আপনাদের পুরোনো কথা ভুলে যেতে হবে, পেছনে ফিরে তাকানোর সুযোগ নেই। আপনারা যদি সামনে এগিয়ে যেতে না পারেন তাহলে সরকারের পক্ষ থেকে অ্যাকশনে যাবে।  তিনি বলেন, আপনারা দেখেছেন যে, মেয়র (পৌরসভা) বাদ হয়েছে, শহরের (ওয়ার্ড) কমিশনাররা বাদ হয়ে গেছে। তাই দেশ এবং দশের কথা চিন্তা করে আপনারা নিজ নিজ এলাকায় সক্রিয় হয়ে মাদক, অপরাধ দমন ও আইন শৃঙ্খলা ঠিক রাখতে সহযোগিতা করেন। আসন্ন কোরবানির ঈদকে কেন্দ্র করে, গরু চুরি রোধের পাশাপাশি ডাকাতি, ছিনতাইসহ সব ধরনের আইনশৃঙ্খলার অবনতি ঠেকাতে পুলিশ প্রশাসনের প্রতি নির্দেশ দেন। পাশাপাশি মাদককারবারিরা যেন সুযোগ নিতে না পারে সেদিকেও তাদেরকে লক্ষ্য রাখতে বলেন।  এসময় ফরিদপুর সদর উপজেলা সহকারী কমিশ

মাদক নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতা করতে হবে : নায়াব ইউসুফ
স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্দেশে ফরিদপুর ৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ বলেছেন, মাদক নির্মূলে আপনাদের ১১০% সহযোগিতা করতে হবে। দেশ এবং দশের কথা চিন্তা করে আপনারা নিজ নিজ এলাকায় সক্রিয় হয়ে মাদক, অপরাধ দমন ও আইন শৃঙ্খলা ঠিক রাখতে সহযোগিতা করেন। সোমবার (১১ মে) দুপুরে ফরিদপুর সদরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।   নায়াব ইউসুফ বলেন, আপনাদের পুরোনো কথা ভুলে যেতে হবে, পেছনে ফিরে তাকানোর সুযোগ নেই। আপনারা যদি সামনে এগিয়ে যেতে না পারেন তাহলে সরকারের পক্ষ থেকে অ্যাকশনে যাবে।  তিনি বলেন, আপনারা দেখেছেন যে, মেয়র (পৌরসভা) বাদ হয়েছে, শহরের (ওয়ার্ড) কমিশনাররা বাদ হয়ে গেছে। তাই দেশ এবং দশের কথা চিন্তা করে আপনারা নিজ নিজ এলাকায় সক্রিয় হয়ে মাদক, অপরাধ দমন ও আইন শৃঙ্খলা ঠিক রাখতে সহযোগিতা করেন। আসন্ন কোরবানির ঈদকে কেন্দ্র করে, গরু চুরি রোধের পাশাপাশি ডাকাতি, ছিনতাইসহ সব ধরনের আইনশৃঙ্খলার অবনতি ঠেকাতে পুলিশ প্রশাসনের প্রতি নির্দেশ দেন। পাশাপাশি মাদককারবারিরা যেন সুযোগ নিতে না পারে সেদিকেও তাদেরকে লক্ষ্য রাখতে বলেন।  এসময় ফরিদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, কোতোয়ালি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান, করিমপুর হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আনোয়ার হোসেন, ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরীজসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক নেতা ও গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow